,

রংপুরে জাতীয় পার্টির স্থানীয় প্রার্থীর দাবিতে বিক্ষোভ

news-image

রংপুর ব্যুরো : রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে এরশাদের পরিবারের মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে দ্বন্দ্ব। এদিকে স্থানীয় প্রার্থীর দাবিতে মঙ্গলবার সকাল থেকেই নগরীর সেনপাড়াস্থ স্কাইভিউ বাসভবনে জমায়েত হতে শুরু করেন আসিফের সমর্থকরা। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রংপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় আসিফ শাহরিয়ার তার বক্তব্যে বলেন, স্থানীয় ছাড়া অন্য কাউকে প্রার্থী করলে জাপার তৃণমূল নেতাকর্মীরা তা মেনে নেবে না। এরশাদ পরিবারের একমাত্র উত্তরসূরি হিসেবে নিজেকে দাবি করে আসিফ বলেন, আমি জাতীয় পার্টির রংপুর জেলার সদস্য সচিব ও রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য ছিলাম। এরশাদ পরিবারের একমাত্র সদস্য হিসেবে আমি রংপুরে থাকি।

কিন্তু পার্টির সুবিধাভোগী কিছু দালাল এবারও বহিরাগত কাউকে মনোনয়ন দেয়ার পাঁয়তারা করছেন। আমরা কোনোভাবেই এটা মেনে নেব না। সাধারণ জনগণসহ তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে, যাদেরকে মানুষ চেনে- এমন একজনকে মনোনয়ন দেয়া হোক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর