,

গঙ্গাচড়া মর্ণেয়া উচ্চ বিদ্যালয়েরসভাপতির বিরুদ্ধে বিদ্যালয়ের গ্রিল আত্মসাতের অভিযোগ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদের বিরুদ্ধে মর্ণেয়া উচ্চ বিদ্যালয়ের প্রাচীরের গ্রিল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহাজাহান কবীর সাজু ওই চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, ওই বিদ্যালয়ের হাফ ওয়াল বাউন্ডারি প্রাচীরের ওপর এসএস পাইপের গ্রিল দেওয়া ছিল। সম্প্রতি বিদ্যালয়ের প্রচীরটি ইটদিয়ে নির্মাণ করার জন্য গ্রিলগুলো খুলে বিদ্যালয় মাঠে রাখা হয়। গত ২৯ আগস্ট প্রধান শিক্ষককে আবেদন দিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে ইউপি চেয়ারম্যান ও তার লোকজন বিদ্যালয় মাঠে থাকা গ্রিলগুলো নিয়ে যেতে থাকে।

পথিমধ্যে ম্যানেজিং কমিটির সদস্যসহ অভিভাবকগণ গ্রিল নিয়ে যাওয়ার বিষয়টি দেখতে পেয়ে আটকে দেয়। পরে চেয়ারম্যান তার ৪০/৫০ জন লোক নিয়ে এসে আটকৃতদের ভয়ভীতি দেখিয়ে গ্রিলগুলো নিয়ে যায়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহাজাহান কবীর সাজু বলেন, চেয়ারম্যান বিদ্যালয়ের সভাপতি হওয়ার পর থেকে নীতিমালার তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে এককভাবে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছে। তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

প্রধান শিক্ষক জানান, সভাপতি আমাকে আবেদন দিয়ে গ্রিলগুলো নিয়ে গেছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি মোসাদ্দেক আলী আজাদ জানান, বিদ্যালয় থেকে চুরি হওয়ার আশঙ্কয়ায় আমি গ্রিলগুলো ইউনিয়ন পরিষদে রেখে দিয়েছি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর