,

যুদ্ধের জন্যে প্রস্তুত সেনাবাহিনী: ভারতকে পাক সেনাপ্রধান

news-image

পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া নাম উল্লেখ না করে ভারতকে হুঁশিয়ারি দিলেন। সেনাপ্রধানের হুঁশিয়ারি, সীমান্তের চারটি ফ্রন্টে যে কোনও ধরনের শত্রুতামূলক তত্‍পরতার উপযুক্ত জবাব দেওয়া হবে।

তবে পাকিস্তান কখনই যুদ্ধের পক্ষে নয়, আর সেই কারণে সীমান্তে পাকাপাকিভাবে শান্তি চায় ইসলামাবাদ। ভারতীয় সেনাদের প্রত্যাঘাতের পরেই পাক সেনা প্রধান এমন হুঁশিয়ারি দিলেন। জেনারেল বাজওয়া বলেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সীমাহীন আত্মত্যাগের মধ্যদিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে।

পাকিস্তানের মানুষ একটি শান্ত দেশ দেখতে চায়। পাকিস্তান সেনাপ্রধানের এই বৈঠকে সেনাবাহিনীর সমস্ত সাধারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদেরকে ভূ-কৌশলগত পরিবেশ, অপারেশনের বিষয়ে জানানো হয়।

পাশাপাশি, এই বৈঠকে পূর্ব ও পশ্চিম সীমান্তে সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে বাজওয়া বলেন, এই সমস্ত সীমান্তে মোতায়েন সেনা সদস্যরা উঁচু মাত্রার যুদ্ধ-প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং তাদের মনোবল তুঙ্গে রয়েছে। যে কোনও পরিস্থিতিতেই পাকিস্তান সেনাবাহিনী তৈরি বলে নাম না করে ভারতকে হুঁশিয়ারি দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর