,

নকল ঠেকাতে ছাত্রদের মাথা বক্স দিয়ে ঢেকে দিলেন শিক্ষক!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ পরীক্ষা কেন্দ্রে পাশের আসনে বসা সহপাঠীর উত্তরপত্র দেখে লেখা ও নকল ঠেকাতে পরীক্ষার্থীদের মাথায় কাগজের বক্সে ঢেকে দিয়েছেন এক শিক্ষক। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণে সমালোচনার ঝড় উঠেছে।মেক্সিকোর ল্যাক্সকালা প্রদেশের কলেজ অব ব্যাচেলরস-এর শিক্ষক লুইস হুয়ারেজ টেক্সিস এমন কাণ্ড ঘটিয়েছেন। তার বিরুদ্ধে আনা হয়েছে ছাত্রদের সঙ্গে ‘অপমানজনক আচরণ’ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ।

পরীক্ষার হলে ছাত্রদের মাথা বক্স দিয়ে ঢেকে দেয়ার ছবি ভাইরাল হয়ে গেছে। অভিভাবকরা এ ঘটনার ছবি শেয়ার করে তাকে বরখাস্তের আবেদন জানিয়েছেন।ছবিতে দেখা যায়, পরীক্ষার হলে শক্ত কাগজের বক্স দিয়ে মাথা ঢেকে দেয়া হয়েছে পরীক্ষার্থীদের। লেখার জন্য চোখ বরাবর রাখা হয়েছে ছিদ্র। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমই নয়, দেশটির মূলধারার গণমাধ্যমও বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করেছে।

অভিভাবকরা ক্ষুব্ধ হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ মানুষই ওই শিক্ষকের প্রশংসা করেছেন। তাদের মতে পরীক্ষার হলে অসদুপায় বন্ধে তার পদক্ষেপ ‘যথেষ্ট কার্যকর’।স্থানীয় সংবাদকর্মীরা এ বিষয়ে ওই শিক্ষকের কাছে জানতে চাইলে তিনিও নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর