,

ছাত্র সেজে ক্লাসে ইউএনও

news-image

নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ক্লাস নিচ্ছেন শিক্ষক আবু বক্কর সিদ্দিক। সব শিক্ষার্থীই ড্রেস পরা। হঠাৎ ক্লাসের পেছনের দরজা দিয়ে ঢুকেন আরো এক শিক্ষার্থী। যাকে দেখে কৌতুহলী হয়ে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। এরইমধ্যে বিদ্যালয়জুড়ে হইচই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু এসে দেখলেন শেষ বেঞ্চে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এই শিক্ষার্থী মো. তমাল হোসেন। যিনি গুরুদাসপুর ইউএনও।

এই কর্মকর্তা মঙ্গলবার প্রথমে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যান। পরে বেগম রোকেয়া গার্লস ও চাঁচকৈড় মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছদ্মবেশে ঝটিকা অভিযান চালান। তার উপস্থিতি মুহূর্তেই বদলে দেয় বিদ্যালয়ের পরিবেশ।

ইউএনও মো. তমাল হোসেন বলেন, বিদ্যালয়ের কিছু শিক্ষকদের পাঠদানে শিক্ষার্থীরা অমনোযোগী থাকে বলে অভিযোগ পেয়েছি। অথচ একই শিক্ষার্থীদের ঠিকই কোচিং করান। এতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। মূলত এসব বিষয় পর্যবেক্ষণের জন্য এ অভিযান চালাই।

তিনি আরো বলেন, গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করেছি। এ সময় শ্রেণি শিক্ষককের সঙ্গে পাঠদানের কৌশল নিয়ে আলোচনা করি। এছাড়া বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখি, যানবাহনের বিকট শব্দে অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকের বক্তব্য শুনতে পায় না। এতে শিক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন ঘটে। যা সমাধানের আশ্বাস দেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর