ঘুমন্তাবস্থায় যৌতুকলোভী স্বামী কেড়ে নিলো দীপার একটি হাত!
রাত ১ টা পর্যন্ত স্বামী ও ভাইদের সাথে সময় কাটান দীপা সূত্রধর। তখনও জানতেন না, স্বামীর চা’পাতির আ’ঘাতে পাল্টে যাবে তার জীবন। রাত ৩ টার দিকে দীপা যখন ঘুমন্তাবস্তায় ঠিক তখনি তার ওপর স্বামীর হা’মলা। ঘা’তক স্বামীর দায়ের কো’পে এক হাত বি’চ্ছিন্ন হয়ে পড়ে দীপার।
জানা যায়, ৯ বছর আগে দীপার সাথে বিয়ে হয় কুড়িগ্রামের বিষ্ণুর। এক ছেলে ও এক মেয়ের মা দীপা একটি বেসরকারি চাকরি করেন। একাধিক বিয়ে করার পরও চাকুরীজীবী স্ত্রীর কাছে অর্থ দাবি করেই যাচ্ছিলেন বিষ্ণু। যৌতুকের দাবি মেটাতে তাকে ৩ লাখ টাকা দেয়া হয়। তারপরও আরো ১০ লাখ টাকা দাবি করেন বিষ্ণু।
এরই জের ধরে দীপার ওপর এই নি’র্মম হা’মলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীর স্বজনদের। বর্তমানে দীপা ঢাকার এক বেসরকারি হাসপাতালের বিছানায় ব্য’থায় কা’তরাচ্ছেন। এদিকে ঘটনার পর ঘা’তক স্বামীকে আটকের পর পুলিশী হেফাজতে নিয়েছে থানা পুলিশ।
ঢাকা হেলথ কেয়ার হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ বলেন, দীপাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখনও তার জীবন সঙ্কট কা’টেনি। আ’ঘাতে একটা হাত পড়ে গেছে সাথে গালের অংশও পড়ে গেছে।










