,

বাসায় একা পেয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে জো’রপূর্বক ধ’র্ষণের অভিযোগ

news-image

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর হেলার ফকিরের শহরের আকুরটাকুর পাড়ার বাসায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধ’র্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার মেয়ের দাদা বাদি হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে ও মামলার বিবরণে জানা যায়, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল ফকিরের পশ্চিম আকুর টাকুর পাড়া হাউজিং মাঠের বাসায় ওই এলাকার মৃত তারাব আলীর ছেলে মো. বাচ্চু (৫০) নামে এক ব্যক্তি ভাড়া থাকতো। একই বাসায় ওই শিক্ষার্থীর দাদা-দাদিও ভাড়া থাকে। শিক্ষার্থীর বাবা ঢাকায় সিএনজি চালানোর সুবাধে বাবা মা ঢাকায় থাকে।

গত ১ সেপ্টেম্বর রোববার শিক্ষার্থীকে বাসায় একা পেয়ে জো’রপূর্বক ধ’র্ষণ করে। শিক্ষার্থীর চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে বাচ্চু পালিয়ে যায়। বিষয়টি প্রথমে পারিবারিক সমাধান করার চেষ্টা করলে পরবর্তীতে সমাধান করা সম্ভব হয়নি। পরে শিক্ষার্থীকে ২ সেপ্টেম্বর রাত ১২ টায় চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। শিক্ষার্থী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে কাউন্সিলর হেলাল ফকির বলেন, বিষয়টি আমি জানার পর পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করি। কিন্তু আসামী পলাতক থাকায় এখনও মিমাংসা করা সম্ভব হয়নি। পরে সোমবার শিক্ষার্থীর দাদা বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমির হামজা বলেন, গত ২ সেপ্টেম্বর অভিযোগ পাওয়ার পর শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষা নিরিক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. বাচ্চু পলাতক রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর