,

দশমবারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলার রোনালদো

news-image

স্পোর্টস ডেস্কঃ দশমবারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি দখল করে নিয়েছেন দেশটির অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৭ সাল থেকেই এই পুরস্কারে আধিপত্য ধরে রেখেছেন রোনালদো। মাঝে শুধু ২০১০ ও ২০১৪ সাল বাদ পড়েছিল। যেবার সিমাও ও পেপে যথাক্রমে এটি ঘরে তোলেন।

গেল মৌসুমে প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেন রোনাল্ডো। লস ব্লাঙ্কোদের ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান তিনি। তুরিনের বুড়িদের হয়ে সিরি আ’য় অভিষেক আসরেই শিরোপা জেতেন ৩৩ বছর বয়সী ফুটবলার। এর সুবাদেই পর্তুগালের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সিআর সেভেন।

এই পুরস্কারের দৌড়ে রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বদেশী জোয়াও ফেলিক্স ও বানার্দো সিলভা। তবে দুজনই নিজ নিজ ক্লাবের হয়ে উল্ল্যেখযোগ্য কোনো শিরোপা জিততে পারেননি। ফেলিক্স খেলেন অ্যাটলেটিকো মাদ্রিদে। আর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠ মাতান সিলভা। ফলে তাদের সহজেই হারিয়ে পর্তুগিজ সেরা হন জুভ ফরোয়ার্ড।

ক’দিন আগে উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার হাতছাড়া হয়েছে রোনাল্ডোর। তাকে ও তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে প্রথমবারের মতো ট্রফিটি জেতেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক। এবার তাতে কিছুটা হলেও প্রলেপ পড়ল।

ইউরোপসেরা মিস হলেও ফিফা বর্ষসেরা পুরস্কার দ্য বেস্ট পুরস্কার পাওয়ার সুযোগ আছে পর্তুগিজ যুবরাজের। কারণ, এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও ভ্যানন ডাইকের সঙ্গে আছেন তিনিও। আগামী ২৩ সেপ্টেম্বর মিলান নগরীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীর নামা ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১