শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে খালেদা জিয়ার নামফলক ভাঙলো ছাত্রলীগ!

news-image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম সংবলিত নামফলক ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীরা। নামফলকটি জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করার সময় উন্মোচিত হয়েছিল।

সোমবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে দ্বিতীয়বারের মতো নামফলকটি ভাঙচুর করা হয়। এর আগে ২০১৭ সালের জুনে প্রথম ভাঙা হয়েছিল নামফলকটি। পরে শাখা ছাত্রদলের ক্যাম্পাসে মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার একদিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ফের নতুন নামফলক স্থাপন করে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়া ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বেগম খালেদা জিয়ার নামফলক মুছে ফেলা যাবে না। এর আগেও দুষ্কৃতকারীরা নামফলকটি ভাঙচুর করেছিল কিন্তু ছাত্রদলের আন্দোলনের প্রেক্ষিতে তা পুনঃস্থাপন করা হয়। এবারও যদি নামফলকটি শিগগিরই পুনঃস্থাপন করা না হয়, তাহলে ছাত্রদল আন্দোলনের মাধ্যমে পুনঃস্থাপনে বাধ্য করবে।’

নামফলক ভাঙচুরের ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ফৌজিয়া রহমান প্রিয়ন্তী, মনোবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন বড়াই, ইসলাম শিক্ষা বিভেগের ১১ ব্যাচের শিক্ষার্থী মিরাজ হোসেন, পরিসংখ্যান ১৩ ব্যাচের শিক্ষার্থী তমাল হাসান, মনোবিজ্ঞান ১৩ ব্যাচের শিক্ষার্থী তামিম, রসায়ন ১৩ ব্যাচের শিক্ষার্থী ইমরুল কায়েস, পারভেজ ও আদনান রাসেল প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে মিথুন বড়াই বলেন, খালেদা জিয়া একজন অপরাধী এবং অপরাধ প্রমাণ হওয়ার কারণে সাজাপ্রাপ্ত। একজন দেশদ্রোহীর নামফলক দেশের স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ প্রজন্ম তা হতে দেবো না।

জবি প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমি ঘটনাটি সম্পর্কে অবগত। আজ আমরা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি। কারা এর সঙ্গে সম্পৃক্ত, সে ব্যাপারে খোঁজ নিচ্ছি। এদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, আমি এই মুহূর্তে সাংগঠনিক সফরে থাকায় এ বিষয়ে কিছু জানি না। আমি বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি।

সর্বশেষ প্রেমঘটিত সংঘর্ষের জেরে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিলুপ্ত হয় জবি শাখা ছাত্রলীগের কমিটি। এরপর গত জুলাইয়ে সম্মেলন অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কমিটি ঘোষণা হয়নি।

এ জাতীয় আরও খবর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকায় হতে পারে বৃষ্টি, তাপমাত্রা নিয়ে সুসংবাদ

দূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত?

চীনকে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা বদলাচ্ছে সরকার

ব্যাংকে পড়ে আছে কোটি কোটি টাকা, দাবিদার নেই

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু

বিশ্বকাপে সমর্থকদের জন্য ভিসা বন্ড শিথিল করল যুক্তরাষ্ট্র

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

গ্রেপ্তার দেখিয়ে দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে প্রেরণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

ইনুর রায় যে কোনো দিন