,

মা স্টেশনে গান গাইত, আমি তো জানতামই না: রাণুর মেয়ে সাথী

news-image

বিনোদন ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার হাত ধরে রাণু মণ্ডল নামটি এখন বিশ্বের ঘরে ঘরে। একটি গানেই নিজেকে দুনিয়ার কাছে তুলে ধরেছেন ভারতের রানাঘাটের রাণু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই রোজ রানুকে নিয়ে খবর মত্ত দেশি-বিদেশি মিডিয়া।

একদিকে যখন মায়ের বিশ্বজোড়া নাম। ঠিক তখনই সমালোচনার ঝড়ে আক্রান্ত রানুর মেয়ে সাথী এলিজাবেথ রায়। মায়ের জনপ্রিয়তার পর রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভিলেন হয়ে গেলেন রাণুর মেয়ে সাথী।

অনেকেই বলতে শুরু করলেন এমনি সময় মাকে পাত্তাই দিতেন না সাথী। জনপ্রিয়তা আসার পরই সোজা মায়েক কাছে। অনেকে তো এটাও বলতে শুরু করেন যে, টাকার গন্ধ পেয়েই নাকি স্টেশনে বসে থাকা মায়ের কাছে চট জলদি ছুট্টে এলেন সাথী।

তবে সম্প্রতি নিজের নামে আসা এই অভিযোগকে ফুঁ দিয়ে উড়িয়েছেন রানু মণ্ডলের মেয়ে সাথী। সোজাসুজি সংবাদমাধ্যমকে সাথী জানিয়েছেন, ‘আমার নামে ওঠা সব অভিযোগ মিথ্যে। আমি সব সময়ই মায়ের খোঁজ নিতাম। আমার এক কাকার কাছে মায়ের নামে প্রত্যেক মাসে ৫০০ টাকা করে পাঠাতাম। এমনকী, একদিন আমি দেখি, মা ধর্মতলার এক বাসস্ট্যান্ডে বসে রয়েছে। আমি মাকে হাতে ২০০ টাকা দিয়ে বাড়ি ফিরে যেতে বলি।’

স্টেশনে গান গেয়েই যেখানে ভাইরাল হলেন রাণু, সেই কথাই নাকি জানতেন না তাঁর নিজের মেয়ে সাথী। সংবাদমাধ্যমকে রাণুর মেয়ে সাথী জানিয়েছেন, ‘আমি নিজে বিধবা। শিউড়িতে ছোট্ট একটা দোকান চালাই। আমার ছোট্ট একটা বাচ্চা রয়েছে। এর মধ্যেও আমি মাকে যতটা পাড়ি সাহায্য করি। তার পরেই আমার নামে নানা অভিযোগ উঠছে। সত্যি কথা বলতে, আমি জানতামই না, যে রেলওয়ে স্টেশনে বসে গান গায়!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর