,

দেশের সব মহাসড়কে টোল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

দেশের সব মহাসড়কে টোল বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোলের মাধ্যমে আদায় করা অর্থ মহাসড়কের উন্নয়নে ব্যবহার করারও নির্দেশনা দিয়েছেন তিনি। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভায় ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ‘সওজ আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন’ প্রকল্পটিও অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পটি অনুমোদনের সময় এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেক সভাশেষে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নত দেশের মতো আমাদের দেশেও বড় বড় মহাসড়ক যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা রংপুর ও ঢাকা-ময়মনসিংহ এসব মহাসড়কে টোলের ব্যবস্থা রাখতে হবে।

তিনি বলেন, ‘রাস্তা মেরামতের কাজে এই টাকা ব্যয় করা হবে। পশ্চিমা দেশে এটা খুবই জনপ্রিয়। এটাকে তারা বলে ‘ইউজার পেইড’ বা ব্যবহার করেন, পেমেন্ট করেন। এই টোলের টাকা আলাদা অ্যাকাউন্টে রাখা হবে।’কীভাবে টোল আদায় হবে তার সংক্ষিপ্ত ব্যাখ্যাও তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, ‘বিদেশে আমরা যেটা দেখেছি, সেকশন সেকশন হয়। ধরুন, ২০০ মাইল রাস্তা। প্রত্যেক ৫০ মাইল রাস্তায় একটা গেট থাকে। স্থানীয় গাড়িগুলো ১০ মাইল গিয়ে আরেক রাস্তায় গেলে টোল আসবে না। লং ডিসটেন্স ট্রাভেলারদের জন্য এটা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কাজ করবে আমাদের প্রকৌশলীরা।’

টোল কত টাকা নির্ধারণ হবে, সেটা ঠিক করব এখন। এই টেল আদায়ে অযৌক্তিক কিছু হবে না বলেও দাবি করেন পরিকল্পনামন্ত্রী।একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘মহাসড়কে যানবাহন খাতে যাতে লোড টেম্পারিং না সেদিকে খেয়াল রাখতে হবে। লোড সিস্টেম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে। এটা অটো অপারেট করতে হবে।’

তিনি বলেন, ‘সড়কে চলার সময় বাসে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। ট্রাকের ক্ষেত্রে যেন ওভারলোড না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঢাকার বাইরে সুযোগ সুবিধা বাড়াতে হবে। যাতে মানুষ ঢাকামুখী না হয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর