,

টিকটকে নেচে চাকরি হারানো সেই নারী পুলিশের গানের ভিডিও ভাইরাল

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাট রাজ্য পুলিশের যে নারী সদস্য টিকটক ভিডিও বানানোর কারণে বহিস্কৃত হয়েছিলেন, তিনি সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। সেই গানের ভিডিও এখন ভাইরাল। সদ্য প্রকাশিত ওই মিউজিক ভিডিওর শিরোনাম দেয়া হয়েছে ‘টিকটক নি দিওয়ানি’ অর্থাৎ টিকটক পাগল।

গুজরাটের মেহসানা জেলার লগ্নজ পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন তিনি। তার নাম অর্পিতা চৌধুরী। তার মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে গুজরাটি ভাষায়। পদচ্যুত ওই নারী পুলিশের টিকটক ভিডিওটি গত ১০ জুলাই ভাইরাল হয়।

মিউজিক ভিডিওটিতে কণ্ঠ দিয়েছেন গুজরাটের জনপ্রিয় গায়ক জিঙ্গেস কুমার। গত ২৮ আগস্ট সেটি প্রকাশিত হয়েছে। যার মাধ্যমে পদচ্যুত ওই নারী পুলিশের নাম এখন ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, অর্পিতা চৌধুরী একটি কুকুরের সঙ্গে খেলা করছেন। প্রতিবেশী একজনকে চুমু দিচ্ছেন এমনকি ব্রাশ দিয়ে অন্যের দাঁত পরিস্কার করে দিচ্ছেন। আর গানের কথাগুলো এরকম, ‘টিকটক পাগল এই নারীর দিকে তাঁকাও/ যে তোমাকে তার বাস্তবতা ব্যখ্যা করছে।’

গানটির সুর করেছেন ময়ুর নাদিয়া আর গানের কথা মানু রাবারির। প্রকাশিত হওয়ার পর ভিডিওটি দেখেছে ২৫ লাখেরও বেশি মানুষ। মনে করা হচ্ছে, বহিস্কৃত ওই নারী পুলিশ মিউজিক ইন্ড্রাস্টিতে এর মাধ্যমে নিজের জায়গা করে নিলেন। তবে এ নিয়ে গুজরাট পুলিশ এখনও কোনো মন্তব্য করেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর