,

‘নকলের স্থায়ীত্ব বেশিদিন নয়!’ রাণুর গান শুনে প্রতিক্রিয়া লতা মঙ্গেশকরের

news-image

বিনোদন ডেস্ক : রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে সোজা হিমেশ রেশমিয়ার রেকর্ডিং স্টুডিওতে ৷ রাতারাতি একেবারে লাইমলাইটে রানাঘাটের রাণু মণ্ডল৷ দেশ-বিদেশে রাণুর এখন জনপ্রিয়তা তুঙ্গে। রানাঘাটের লতা নামেই প্রথম দিকে লাইমলাইটে এসেছিলেন রাণু৷ লতা মঙ্গেশকরের গাওয়া ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গান গেয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ রাণু বারবারই জানিয়েছেন তিনি লতার একনিষ্ঠ ভক্ত ৷

তবে রাণুর গানের খবর পেয়ে এই প্রথম প্রতিক্রিয়া দিলেন লতা মঙ্গেশকর ৷ সংবাদ সংস্থা আইএনএসের খবর অনুযায়ী, লতা জানান, নকলের স্থায়ীত্ব বেশিদিন নয় ! লতার কথায়, ‘আমার গান গেয়ে কেউ যদি ভালো থাকে, উন্নতি হয় ৷ তাহলে সত্যিই নিজেকে ধন্য মনে করব ৷ তবে আমার মনে হয় কাউকে নকল করে বেশি দিন থাকা সম্ভব নয় ৷’

লতা আরও জানান, ‘অনেকেই কিশোর, মুকেশ রফি কিংবা আশার গান গেয়েছেন ৷ কিন্তু সুনিধি ও শ্রেয়া ছাড়া আমার তো কারও নামই মনে পড়ছে না ৷ ’ রাণু মণ্ডলের প্রসঙ্গ তুলে লতা জানান, ‘আমি এটা বিশ্বাস করি যে নকলের স্থায়ীত্ব বেশি দিন নয় ৷ এরা ঝড়ের মতো আসে, ও ঝড়ের মতো চলে যায় ৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর