,

ডেঙ্গুর প্রভাবে কানে শুনতে পাচ্ছেন না ববি

news-image

চিত্রনায়িকা ববি ডেঙ্গু জ্বরে আক্তান্ত হয়েছিলেন গেল মাসে। শারীরিক পরীক্ষার পর ৫ আগস্ট ধরা পড়ে তার ডেঙ্গু জ্বর। পরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর জ্বর কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি ডেঙ্গুর প্রভাবে এই নায়িকা নতুন সমস্যায় পড়েছেন। ববির এক ঘনিষ্ঠজ জানান, একসপ্তাহ ধরে বাম কানে ব্যথা অনুভব করছিলেন ববি। এখন আর ওই কানে শুনতে পাচ্ছেন না।

এর আগে যে ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছিলেন সেখানে অবস্থার পরিবর্তন না হওয়ায় সোমবার ইউনাইটেড হাসপাতালের আরেক চিকিৎসকের শরণাপন্ন হন। তাতেও নাকি খুব একটা লাভ হচ্ছে না তার। বর্তমান সমস্যা নিয়ে শিগগির দেশের প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপালকে দেখাবেন বলে জানান ববির ওই ঘনিষ্ঠজন।

এদিকে ওই সূত্রটি জানায়, কানে তো শুনতেই পাচ্ছে না, এর সঙ্গে ব্রেইনে ব্যথা শুরু হয়েছে। ডেঙ্গু থেকে অন্য রোগের সিনড্রোম দেখা দিয়েছে। চিকিৎসকরা ববিকে পুরো একমাসের বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন।

ববি জানান, তিনি খুব অস্বস্তিতে আছেন। সারাক্ষণ কান ও মাথার যন্ত্রণায় অস্বস্তিকর অবস্থা পার করছেন। সুস্থতা কামনায় তিনি সকলের দোয়া চেয়েছেন। জানা যায়, কয়েক দিনের মধ্যে অবস্থার পরিবর্তন না হলে শিগগির চিকিৎসার জন্য ববিকে দেশের বাইরে নেয়ারও পরিকল্পনা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর