সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে টোল বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন পরিকল্পনামন্ত্রী

news-image

শুধু সেতু নয় আগামীতে জাতীয় মহাসড়কগুলোতেও টোল আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেই টোলের টাকা ব্যয় হবে সড়ক উন্নয়নে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে একনেক সভা শেষে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। খবর চ্যানেল২৪

চলতি অর্থবছরের ৫ম এবং বর্তমান সরকারের ১৪ তম একনেক সভা। আগের সপ্তাহের মতই এদিনও গুরুত্ব পায় সড়ক ও সেতু খাত। এই খাতের ৪টি প্রহকল্পসহ অনুমোদন পায় মোট ১০টি প্রকল্প। মোট ব্যয় ধরা হয় ৬ হাজার ৩২৬ কোটি টাকা।

এদিনের সবচেয়ে বড় প্রকল্প হল সহাসড়কে পণ্য পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভার নিয়ন্ত্রণে ২১টি পয়েন্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন। ৩ বছর মেয়াদী এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬৩০ কোটি টাকা।সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, আগামীতে শুধু সেতু নয় জাতীয় মহাসড়কগুলোতেও টোল আদায়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, ব্রিজে আমরা টোল নিই। সড়ক নয়, জাতীয় মহাসড়কগুলো যেমন ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনা, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কে ব্রিজ ছাড়াও রাস্তার ওপর টোল বসানো হবে। সারাবিশ্বে তাই আছে। টোলে কত টাকা নির্ধারণ হবে, সেটা ঠিক করব এখন। কারণ এইভাবে আর পারা যাবে না। এই টাকা ব্যয় করা হবে রাস্তা মেরামতে। পশ্চিমা দেশে এটা খুবই জনপ্রিয়।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘পশ্চিমা দেশে এটাকে বলে ‘ইউজার পেইড’ বা ব্যবহার করেন, পেমেন্ট করেন। এই টোলের টাকা আলাদা অ্যাকাউন্টে যাবে। এগুলো রাস্তার মেরামতে ব্যয় করা হবে।’

টোল আদায়ের ব্যাপারে তিনি বলেন, ‘বিদেশে আমরা যেটা দেখেছি, ধরুন ২০০ মাইল রাস্তা। প্রত্যেক ৫০ মাইল রাস্তায় একটা গেট থাকে। স্থানীয় গাড়িগুলো ১০ মাইল গিয়ে আরেক রাস্তায় গেলে টোল আসবে না। দূরবর্তী যানবাহনের জন্য এটা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত কাজ করবে আমাদের প্রকৌশলীরা।’ এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আরো জানান, যশোর খুলনা মহাসড়কের কাজে গাফিলতি থাকায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে