সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে গড়ে একটি আসনের বিপরীতে লড়বেন ৩৯ জন শিক্ষার্থী

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান (স্নাতক) শ্রেণিতে পাঁচটি ইউনিটে মোট সাত হাজার ১১৮টি আসনের বিপরীতে দুই লাখ ৭৬ হাজার ৩৯১ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন। আসন ও আবেদনকারীর সংখ্যা হিসাবে গড়ে প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অনলাইনে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া গত ৫ আগস্ট শুরু হয়ে ২৭ আগস্ট শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ‘ক’ ইউনিটের এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ৮৮ হাজার ৯৭০ জন, ‘খ’ ইউনিটের দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৫ হাজার ৩ জন, ‘গ’ ইউনিটের এক হাজার ২৫০ আসনের বিপরীতে ২৮ হাজার ৯৫৮ জন, ‘ঘ’ ইউনিটের এক হাজার ৫৬০ আসনের বিপরীতে ৯৭ হাজার ৪৬৪ জন এবং ‘চ’ ইউনিটের ১৩৫ আসনের বিপরীতে লড়বেন ১৫ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ১৩ সেপ্টেম্বর, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ২০ সেপ্টেম্বর, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ২১ সেপ্টেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ২৭ সেপ্টেম্বর এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা ১৪ সেপ্টেম্বর ও অঙ্কন অংশের পরীক্ষা ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান