,

পুলিশের হাতে পুলিশ কর্মকর্তার ২ গাড়ি আটক!

news-image

বরিশালের উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে এক পুলিশ কর্মকর্তার কাগজপত্র বিহীন দুইটি থ্রি-হুইলার মাহিন্দ্র গাড়ি আটক করা হয়েছে। ১ সেপ্টেম্বর বিকেলে বরিশাল-স্বরুপকাঠি মহাসড়কের উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে গাড়ি দুটি আটক করা হয়। এ ঘটনায় আটককৃত ওই দুটি গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক এএসআই মনিরুল ইসলামসহ একদল পুলিশ সদস্যদের নিয়ে মহাসড়কের ওইস্থানে অবৈধ যানবাহন আটকের জন্য চেক পোস্ট বসানো হয়।

এএসআই মনিরুল ইসলাম জানান, চেক পোস্ট চলাকালীন বরিশাল থেকে বানারীপাড়াগামী (পটুয়াখালী-থ ১১-০০৬৪ ও ৬৫) দুটি মাহিন্দ্র গাড়ি থামিয়ে চালক আল-আমিন ও সোহরাব হোসেন এর নিকট বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়।

এ সময় চালকরা নিজেদের ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি দুটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারেননি। তখন গাড়ি দুটি আটক করতে চাইলে চালকরা বাধা দিয়ে বলে, ‘গাড়ি দুটি বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক সার্জেন্ট হাসানের। আমরা তার কাছে ফোন দিচ্ছি আটক করার আগে তার সাথে একটু কথা বলেন।’

এএসআই মনিরুল আরও জানান, গাড়ি দুটির কোনো প্রকার বৈধ কাগজপত্রাদি নেই। তাছাড়া পুলিশ যেখানেই গাড়ি আটক করে সেখানেই সার্জেন্ট হাসান ফোন দিয়ে বলেন, ‘গাড়ি দুটি আমার ছেড়ে দিন।’ এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিকের সার্জেন্ট হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আটক গাড়ি দুটির মালিক তিনি নন তার দুলাভাই মনির হোসেন।

এ কারণে কোথাও ওই গাড়ি দুটো পুলিশ আটক করলে চালকরা তাকে (হাসান) ফোনে ধরিয়ে দিলে তিনি ছেড়ে দেয়ার জন্য বলেন।’

সার্জেন্ট হাসান আরও জানান, ‘ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট’র রয়েছে। উজিরপুর থানা পুলিশের যেসব কর্মকর্তারা গাড়ি দুটি আটক করে থানায় হেফাজতে নিয়েছেন তাদের উচিত ছিলো ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্টের কাছে গাড়ি হস্তান্তর করা। তারা অনেকটা আইন বর্হিভূত কাজ করেছে। ওই পুলিশ কর্মকর্তারা উদ্দেশ্য প্রনোদিতভাবে গাড়ি দুটি আটক করেছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর