,

মেয়ের মৃত্যুর পর এবার মাকেও ছোবল দিলো সাপ

news-image

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মেয়ের মৃত্যুর শোক সইতে না সইতেই এবার ঘুমন্ত মা নার্গিস আক্তারকে (৩০) দংশন করলো বিষধর সাপ।সোমবার রাতে উপজেলার লোকমানপুর এলাকার চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।এর আগে গত ১৭ আগস্ট ঘুমন্ত অবস্থায় সাপের দংশনে মেয়ে ইসমা খাতুনের (৫) মৃত্যু হয়। নার্গিস আক্তার একই এলাকার দিনমজুর ইসলাম আলীর স্ত্রী। এ ঘটনায় ওই এলাকায় সাপের আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, মেয়ের মৃত্যুতে শোকে কাতর মা রাতে তার স্বামী ইসলাম আলীর সঙ্গে পাটকাঠির বেড়া ও টিনের তৈরি নিজেদের ছাপড়া ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একটি বিষধর সাপ তাকে দংশন করে।

পরে রাতেই তাকে পার্শ্ববর্তী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নার্গিস আক্তার চিকিৎসাধীন আছেন।

এর আগে গত ১৭ আগস্ট একই ঘরে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়েছিল শিশু ইসমা খাতুন। গভীর রাতে শিশুটিকে সাপে দংশন করলে অন্য কিছুতে কামড় দিয়েছে ভেবে পরিবারের লোকজন গুরুত্ব দেননি। পরে অবস্থা খারাপ হলে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইসমার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর