,

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন সৌদি নৌ প্রধান

news-image

ঢাকা সফররত সৌদি নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল-গোফায়েলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ১১ লাখের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সৌজন্য সাক্ষাতকালে এ প্রশংসা করেন সৌদি নৌ প্রধান।

অনুষ্ঠানে বাংলাদেশের নৌ প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি চার্জ দ্যা এ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্যচ্যুত এ সকল রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারা কক্সবাজারের যেসব স্থানে আশ্রয় নিয়েছে, তারা ওখানকার স্থানীয়দের তুলনায় বেশি।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে এবং আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।শেখ হাসিনা বলেন, ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ বাংলাদেশ সমাধান করেছে।

সৌদি নৌ প্রধান বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিরাজমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোরদার হবে।তিনি আরও বলেন, সৌদি জনগণের হৃদয়ে বাংলাদেশের বিশেষ স্থান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশী লোকেরা কঠোর পরিশ্রম করতে পারে। তিনি বাংলাদেশের সর্বাত্মক সাফল্য কামনা করেন।বৈঠকে সৌদি নৌ প্রধান জানান, দুই দেশের নৌ বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি প্রশ্নে বাংলাদেশের নৌ প্রধানের সঙ্গে তার ফলপ্রসু আলোচনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর