সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে দুটি কারণে লিটনের যৌ’ন নিপীড়নের শিকার হলো পাঁচ ছাত্রী

news-image

জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) শিক্ষক লিটন চন্দ্র সরকারের বিরুদ্ধে নবম শ্রেণির পাঁচ ছাত্রীকে যৌ’ন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মাহবুবুর রশিদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শিক্ষার্থীদের যৌ’ন হয়রানির অভিযোগ উঠার পর শিক্ষক লিটনকে কর্তৃপক্ষ কৌশলে ছুটিতে পাঠানোয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে ওই শিক্ষার্থীরা।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় অভিযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ও প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান প্রতিবেদন জমা দেন। তিনি বলেন, তদন্ত চলাকালে ওই ৫ ছাত্রী, তাদের অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে শিক্ষক লিটনের বিরুদ্ধে যৌ’ন নিপীড়নের ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক লিটন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে একটি ঘর নিয়ে নবম-দশম (ভোকেশনাল) শ্রেণির শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। খাতায় নম্বর বেশি দেয়ার লোভ ও পরীক্ষায় ফেল করে দেয়ার ভয়ভীতি দেখিয়ে ৫ শিক্ষার্থীকে যৌ’ন নিপীড়ন করেন। এ ঘটনায় গত ১৯ আগস্ট অভিযুক্ত শিক্ষক লিটনের বিচার চেয়ে ভুক্তভোগীরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করে। পরদিন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. মির্জা ফিরোজ হাসানকে আহ্বায়ক, চীফ ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স মো. আরিফুর রহমান ও লাভলী ত্রিপুরাকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দেশনা অনুযায়ী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত করে তারা অধ্যক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিএনপি ইজ রিজেক্ট : হাসনাত আবদুল্লাহ

সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির ৬ জন হত্যা মামলায় কারাগারে

রাজধানীতে মাথাবিহীন ৭ খণ্ডিত মরদেহ উদ্ধার

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ৫ উদ্যোগ

মোসলেহ উদ্দিন ডিএমপির নতুন কমিশনার

হামের টিকা বিএনপি সময়ে মজুদ ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী

এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন

মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ হবে জনস্বার্থবিরোধী

কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হচ্ছে সরকার

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা