,

পাকিস্তান কখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে জানালেন ইমরান

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ কখনোই আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার নীতি থেকে সরে আসার ইঙ্গিত দেয়ার প্রেক্ষিতে ইমরান এমন ঘোষণা দিলেন বলে জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দুটি কেন্দ্রশাসিক অঞ্চলে ভাগ করে ভারত। তারপর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। তা মধ্যে পাক প্রধানমন্ত্রীর এমন মন্তব্য উত্তেজনা সংঘাতে রুপ নেয়ার সম্ভাবনাকে নাকচ করে না।

রয়টার্স ইমরান খানকে উদ্ধৃত করে বলছে, ‘আমরা উভয়ই পারমাণবিক অস্ত্রধারী দেশ। যদি এই উত্তেজনা বাড়তে তাকে তাহলে গোটা বিশ্ব বিপদের সম্মুখীন হবে। লাহোরে শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে তাকে পারমাণবিক অস্ত্র নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমার দেশ কখনোই এটা আগে ব্যবহার করবে না।’

গত মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পারমাণবিক অস্ত্র ব্যবহারে নীতি পরিবর্তনের ইঙ্গত দেন। তিনি বলেন, ভারত এতদিন প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার নয় এমন নীতিতে থাকলেও সরকারের সেই নীতি পরিবর্তনের অধিকার আছে। দেশকে রক্ষায় তা করা হতে পারে।

প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারও সমর্থন করে। রাজনাথ সিং পারমাণবিক অস্ত্র ব্যবহার সম্পর্কে বলেন, ‘আগামী কী হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রয়োজনে আমরা নীতি বদলাতে পারি। পরিস্থিতি বলে দেবে আমাদের কী করতে হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা