সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে প্রমাণ মিলল চার নয়, দুই নারীকে ধ’র্ষণ

news-image

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বাড়িতে ডা’কাতি করতে গিয়ে ‘চার নারীকে ধ’র্ষ’ণ’ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে তদন্তে দুই নারীকে ধ’র্ষণের প্রমাণ পেয়েছে পিবিআই। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।

অভিযোগপত্রে চার নয় দুই নারীকে ধ’র্ষণের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে পিবিআই। ধ’র্ষণের এ ঘটনার সঙ্গে ৬ জন পেশাদার ডা’কাতের সম্পৃক্ততা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। আ’সামিরা হলেন- জহিরুল ইসলাম হাওলাদার, মইদুল ইসলাম হাওলাদার, আবু সামা, মিজান মাতুব্বর, ইলিয়াছ এবং মো. আব্দুল হান্নান। এদের মধ্যে ইলিয়াছ পলাতক।

পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জাগো নিউজকে বলেন, ‘তদন্তে ৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। তাই তাদের নতুন করে আ’সামি করা হয়েছে। যাদের প্রত্যেকে পেশাদার ডা’কাত। ডা’কাতি করতে গিয়ে তারা ধ’র্ষণকা’ণ্ড ঘটিয়েছে। তবে চারজন নারী নয়, মূলত তারা একজনকে গণধ’র্ষণ করেছে এবং অপরজনকে একজন ধ’র্ষণ করেছে। এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় গ্রেফতার তিনজনকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়েছে।’

পিবিআইয়ের তদন্তে নির্দোষ প্রমাণিত হন- আবু, ফারুকী ও বাপ্পী। যাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল কর্ণফুলী থানা পুলিশ। ২০১৭ সালের ১২ ডিসেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নে ধ’র্ষ’ণের এ ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে