,

মেডিকেল ভিসা ছাড়াই বাংলাদেশিদের চিকিৎসা দেবে ভারত

news-image

ভারতে এতোদিন কোনও ধরণের চিকিৎসা সেবা নেয়ার জন্য রোগীদের মেডিকেল ভিসার প্রয়োজন হতো। অনেক সময় রোগীরা তাদেরর তাৎক্ষণিক প্রয়োজনে নানা ভোগান্তি পোহাত। তবে এখন থেকে মেডিকেল ভিসা ছাড়াই ভারতে যেয়ে চিকিৎসা সেবা নেয়া যাবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ সুবিধা কেবলমাত্র ছোটখাট রোগব্যাধির জন্য প্রযোজ্য হবে বলেও জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০ আগস্ট) এ ঘোষণা দেয়া হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ চিকিৎসা সেবা তাদের জন্যই প্রযোজ্য হবে যারা বৈধ ভিসায় ভারতে এসেছেন এবং আসার পর অসুস্থ হয়ে পড়েছেন। কেবল অঙ্গ প্রতিস্থাপনের বেলায় অবশ্যই মেডিকেল ভিসা লাগবে।

বিবৃতিতে আরো বলা হয়, বৈধ ভিসায় ভারতে আসা কোনো দেশের নাগরিক সেসব রোগের চিকিৎসা নিতে পারবেন যা তিনি ভারতে আসার আগে থেকেই ভুগছিলেন অথবা আসার পর আক্রান্ত হয়েছেন। এর আগে কোনো হাসপাতাল বা মেডিকেল সেন্টারে ভর্তি হতে হলে আগের ভিসাকে মেডিকেল ভিসায় রূপান্তর করে নিতে হতো।

দেশটিতে বেড়াতে এসে অনেক বিভিন্ন রোগে আক্রান্ত হন। তখন তাদের চিকিৎসা নেয়া অপরিহার্য হয়ে পড়ে। তবে সঙ্গে মেডিকেল ভিসা না থাকার কারণে তারা চিকিৎসা নিতে পারেন না। তবে তারা যাতে এখন থেকে মেডিকেল ভিসা ছাড়াই চিকিৎসা নিতে পারেন সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে শর্ত হিসেবে বলা হয়, যদি চিকিৎসা নিতে ১৮০ দিনের অর্থাৎ ৬ মাসের কম সময় লাগে অথবা ভিসার মেয়াদ থাকাকালীন সময় লাগে, যেটা আগে ঘটবে, তাহলে কিছু শর্তসাপেক্ষে আগন্তুকরা চিকিৎসা নিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ