,

ইসরাইলকে দর্প চূর্ণ করে দিয়েছে হিজবুল্লাহ: প্রেস টিভিকে মার্কিন বিশেষজ্ঞ

news-image

আমেরিকার প্রখ্যাত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক কেভিন ব্যারেট বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে দর্প চূর্ণ করে দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গতকাল (রবিবার) হা’মলার মাধ্যমে একথা পরিস্কার হয়ে যাচ্ছে যে, ইসরাইল ইচ্ছা করলেই লেবাননের উপর হা’মলা চালাতে পারবে না।

গতকাল হিজবুল্লাহ ইসরাইলের একটি সামরিক যানের উপর রকেট হা’মলা চালায় এবং এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে সম্ভবত ইসরাইলের নর্দান ডিভিশণের কমান্ডার নি’হত হয়েছে।

গতরাতে ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেস টিভির ‘দ্যা ডিবেট’ অনুষ্ঠানে কেভিন ব্যারেট বলেন, হিজবুল্লাহর হা’মলার মাধ্যমে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, লেবাননের উপর ইচ্ছামতো হা’মলা চালাতে সক্ষম নয় তেল আবিব। ইহুদিবাদী ইসরাইল ২০০০ এবং ২০০৬ সালে পাইকারি হারে লেবাননের উপর হা’মলা চালায় এবং শত শত মানুষ নি’হত হয়। তবে ওই দুই হা’মলায় হিজবুল্লার প্রতিরোধ গড়ে তোলার পর ইসরাইল পিছু হটতে বাধ্য হয়।

গতকালের হা’মলা সম্পর্কে মার্কিন বিশেষজ্ঞ কেভিন ব্যারেট আরো বলেন, হিজবুল্লাহর এই হা’মলার মাধ্যমে একথা পরিষ্কার হয়েছে যে, তারা বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর আ’ঘাত হানতে ইচ্ছুক নন বরং তারা ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুর ওপর আ’ঘাত হেনেছে।

তিনি বলেন, হিজবুল্লাহ হচ্ছে সন্ত্রাসবাদ-বিরোধী একটি সংগঠন যারা ইসরাইলের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। নিউইয়র্কভিত্তিক লেখক এবং রাজনৈতিক ভাষ্যকার নাসির আল-কামারি ডিবেট অনুষ্ঠানে বলেন, হিজবুল্লার ভাণ্ডারে যে সমস্ত উন্নত অ’স্ত্র রয়েছে তা নিয়ে ইহুদিবাদী ইসরাইল এখন চিন্তিত।

তিনি বলেন, হিজবুল্লার হাতে অত্যন্ত নিখুঁতভাবে আ’ঘাত হানতে সক্ষম ৯০ কিলোমিটার পাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরাইলের জন্য মারাত্মক হুমকি। নাসির আল কামারির এ মন্তব্যের প্রতি সমর্থন জানান কেভিন ব্যারেট।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ