রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে ২২ টু’করো করা হবে : পাকিস্তানি রেলমন্ত্রী

news-image

ভারতকে টু’করো করার হু’মকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। অক্টোবর বা নভেম্বরেই ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে পারে, এমনই ভবিষ্যতবাণী করেছিলেন তিনি। এবার আরও একধাপ এগিয়ে তার দাবি, পাকিস্তানের হাতে রয়েছে আধুনিক বোমা, যা দিয়ে ভারতকে ২২ টু’করো করা সম্ভব।

তিনি বলেন, পাকিস্তানের হাতে যে পরমাণু বোমাগুলো রয়েছে, তার ওজন বেশি নয়। মাত্র একশ ২৫ থেকে দু’শ ৫০ গ্রাম। কিন্তু তার ব্যপকতা মারাত্মক। তিনি আরো বলেন, যদি পাকিস্তানের ওপর যুদ্ধ চাপানো হয়, তবে ভারতকে ২২টি টু’করো করা হবে। ওই বোমাগুলো ভারতের কিছু নির্দিষ্ট করা ও চিহ্নিত স্থানে ফেলা হবে, যাতে ভারত আর ঘুরে দাঁড়াতে না পারে।

এর আগেও তিনি বলেছিলেন, অক্টোবর বা নভেম্বরেই ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে পারে। এবার তিনি আরো একধাপ এগিয়ে। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শেখ রশিদ জানান, ভারত পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রে দু’টি ভুল করে ফেলেছে। এক, পাকিস্তানকে দুর্বল ভেবে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। ভারত ভেবেছে পাকিস্তানের হাতে পরমাণু বোমা নেই। দুই, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়েছে। নয়াদিল্লি ভেবেছে কাশ্মীরিরা ভারতের সঙ্গে রয়েছে। যে ধারণা ভুল। পাকিস্তান সবসময় কাশ্মীরিদের পাশে রয়েছে।

রশিদ বলেন, জাতিসংঘের কথা শুনে কাশ্মীর নিয়ে ভারত যদি কোনো পদক্ষেপ নেয়, তবেই পাকিস্তান আলোচনার জন্য এগোবে। চাইলেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এড়াতে পারে ভারত।

এ জাতীয় আরও খবর

পদ্মায় পানি পেতে আর কত অপেক্ষা

দুই মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪৫৩

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

সরকার, ভারত ও প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা জামায়াত আমিরের

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি : পানিসম্পদ মন্ত্রী

জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব: প্রধানমন্ত্রী

গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

আবু সাঈদ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত, বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বাংলাদেশের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না: পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

আমেরিকার সঙ্গে চুক্তির সময় জামায়াতকে কিছুই জানায়নি: ডা. শফিকুর