,

বিটিভি দেখছে ভারতের মানুষ

news-image

ভারতবর্ষের মানুষ আজ থেকে উপভোগ করছে বাংলাদেশের টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্লাটফর্ম-ডিডি ফ্রি ডিশের মাধ্যমে এ সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে বিটিভি।সোমবার বিকেলে রামপুরায় বিটিভির মিলনায়তনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ অনেকে।এক ভিডিও বার্তায় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ভারতের তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সকাল ৯টা থেকে ভারতে বিটিভি সম্প্রচার শুরু হয়েছে। এটা আমাদের জন্য আনন্দের খবর। সেজন্য আমি ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী চিন্তার কারণে বাংলাদেশের চ্যানেল ভারতে প্রচার করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে পৃথিবী আজ গ্লোবাল ভিলেজ। সে কারণে সব খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ছে। যে কারণে চ্যানেল আটকে রাখা সম্ভব নয়। তাছাড়া বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি একই রকম। যদি ভারতের মানুষ বাংলাদেশের চ্যানেল দেখতে পায় তাহলে এ সংস্কৃতির বিনিময় হবে। দুই দেশের মধ্যে নৈকট্য বাড়াবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর