,

রংপুর নগরীর দরিদ্র জনগোষ্ঠির টেকসই জীবিকা ও জীবনযাত্রার মান উন্নয়নে প্রকল্পের উদ্বোধন

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশনের দরিদ্র জনগোষ্ঠির টেকসই জীবিকা ও জীবনযাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যে ‘প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প’ এর উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার সকালে সিটি কর্পোরেশন মিলনায়তনে এ প্রকল্পের উদ্বোধন করেন, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউএনডিপি’র প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক একরামুল কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা, সিটি কাউন্সিলর, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সরকার, ডিএফআইডি এব্ ংইউএনডিপি’র অর্থায়নে সিটি কর্পোরেশন ও পৌরসভার নেতৃত্বে কমিউনিটির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হবে। ৫ বছর মেয়াদী ৮২৬ দশমিক ১২ কোটি টাকার এ প্রকল্প দেশের ১২টি সিটি কর্পোরেশন ও ২৪টি পৌরসভায় বাস্তবায়িত হবে।

এ প্রকল্পের মাধ্যমে নগরীর দরিদ্র মানুষের কার্যকরী সংগঠন তৈরী ও সক্ষমতা বৃদ্ধি, নারী ও কিশোরীদের জীবন ও জীবিকার টেকসই উন্নয়ন, দরিদ্র মানুষের ভূমির ভোগ-দখলের নিরাপত্তা শক্তিশালী করা এবং গৃহ নির্মাণে অর্থায়ন, দরিদ্র বসতিতে জলবায়ু সহনশীল ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, ভোকেশনাল ও কারিগরি প্রশিক্ষণের জন্য সহায়তা প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, ব্যবসা সহায়তা প্রদান, পুষ্টি কার্যক্রম ও অনুদানসহ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে নানা কার্যক্রম বাস্তবায়িত হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর