,

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে চারবার নাম লেখালেন বাংলাদেশের কনক

news-image

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে চারবার নাম লেখালেন বাংলাদেশের কনক কর্মকার। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গনিপুর গ্রামে। বর্তমানে তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন। এরই মধ্যে তিনি বাংলাদেশের হয়ে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে।

তার অর্জনগুলো হলো- তিনি প্রথমবার গিনেস বুকে তার নাম লেখান কপালে ১ হাজার ১৫০টি কাগজের কাপ (গ্লাস) ৬৬ সেকেন্ড রেখে। ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি গিনেস বুক তার এ রেকর্ডের স্বীকৃতি দেয়। তিনি দ্বিতীয় বার গিনেস বুকে নাম লেখান কপালের উপর ২৫ মিনিট গিটার ব্যালেন্স করার জন্য। ২০১৯ সালের ৪ এপ্রিল গিনেস বুক তার এ রেকর্ডের স্বীকৃতি দেয়।

ঘাড় দিয়ে এক মিনিটে ৩৬ বার বাস্কেটবল ক্যাচ ধরার জন্য ২০১৯ সালের ৫ জুন তৃতীয়বারের মতো তিনি গিনেস বুকে নাম লেখান। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তিনি চতুর্থবারের মতো নাম লেখান সবচেয়ে বেশি সময় হাঁটুর উপরে বল রেখে। কনকের ইচ্ছে আরো অনেকগুলো বিশ্ব রেকর্ড করার, তবে তার জন্য দরকার পৃষ্টপোষকতা। সবার সার্বিক সহযোগিতা পেলে সে বাংলাদেশের জন্য আরো অনেকগুলো বিশ্ব রেকর্ড ছিনিয়ে আনতে পারবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর