রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে পু’ড়িয়ে মা’রা সেই ছেলের মৃ’ত্যুদণ্ড চাইলেন বাবা

news-image

বগুড়ার ধুনট উপজেলায় নেশার টাকা না পেয়ে খুকি বেগম (৬৫) নামে এক গৃহকর্ত্রীকে হাত-পা বেঁধে শ’রীরে পেট্র’ল ঢেলে আ’গুন দিয়ে পু’ড়িয়ে হ’ত্যা করেছে তার ছেলে সোহানুর রহমান খোকন (২৯)। নি’হত খুকি বেগম উপজেলার চিকাশি ইউপির গজারিয়া গ্রামের আব্দুস ছামাদ মণ্ডলের স্ত্রী। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গজারিয়া গ্রামে এ হ’ত্যাকা’ণ্ডের ঘটনা ঘটে।

আব্দুস ছামাদ মণ্ডল বলেন, প্রায় তিন বছর ধরে খোকন মা’দক সেবন করে। তাকে ভালো করতে থানায় সোপর্দ করেছি, পারিবারিকভাবে দফায় দফায় বৈঠক করে ব্যর্থ হয়েছি। মা’দকের টাকা না দিলে আমাকে ও আমার স্ত্রীকে মা’রপি’ট করত। বাধ্য হয়ে দিনে দিনে ৬ বিঘা জমি বিক্রি করে তাকে মা’দকদ্রব্য কেনার টাকা দিয়েছি।

রোববার বিকেলে আমার স্ত্রীকে বেঁধে রাখার দৃশ্য দেখে মা’দক কেনার জন্য টাকা ধার করতে পাশের বাড়ি যাই। সেখান থেকে বাড়ি ফিরে এসে দেখি স্ত্রীর শ’রীরে ছেলে আ’গুন ধরিয়ে দিয়েছে। আ’গুন লাগিয়ে দেয়ার দুই ঘণ্টা পরই আমার স্ত্রী মা’রা গেছে। আমার সন্তানের মতো এমন কুলাঙ্গার সন্তান যেন আর করো ঘরে জন্ম না নেয়। এ জন্য প্রশাসনের কাছে আমার ছেলের মৃ’ত্যুদ’ণ্ড দাবি করছি।

আব্দুস ছামাদ একজন আদর্শ কৃষক। তার ১২ বিঘা জমি ছিল। ২ ছেলে ও ৩ মেয়েকে নিয়ে সুখেই কাটছিল আব্দুস ছামাদের সংসার। পাঁচ সন্তানের মধ্যে সোহানুর রহমান খোকন সবার ছোট। নবম শ্রেণিতেই লেখাপড়ায় ইতি টেনেছে খোকন। শৈশব থেকেই খোকনের বেপরোয়া জীবনযাপন। প্রায় তিন বছর ধরে মা’দকা’সক্ত হয়ে পড়ে খোকন। তার স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে।

২০১৮ সালে মা’দকদ্রব্য সে’বনের দায়ে গ্রেফতার হয় খোকন। সেবারে জামিনে মুক্তি পাওয়ার পর তার মা’দক সে’বনের পরিমাণ বেড়ে যায়। তখন থেকেই মা’দক সে’বনের টাকার জন্য মা-বাবাকে নি’র্যাতন করে। মা-বাবাকে ভ’য় দেখিয়ে টাকা আদায়ের জন্য তার ঘরে দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অ’স্ত্র রয়েছে। মা’দকাস’ক্ত ছেলের নি’র্যাতন সইতে না পেয়ে ২০১৮ সালে মা-বাবা খোকনকে থানায় সোপর্দ করে। দ্বিতীয় দফায় জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এসে মা-বাবার ওপর আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। তার বি’রুদ্ধে মা’দক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

প্রতিদিন তার দাবি অনুযায়ী ২ থেকে ৫ হাজার টাকা করে দিত মা-বাবা। তার দাবিকৃত টাকা না দিলেই মা-বাবার ওপর চালাত অমানবিক নি’র্যাতন। গত ২ বছরে ছেলের মা’দক কেনার টাকার যোগান দিতে প্রায় ৬ বিঘা জমি বিক্রি করতে হয়েছে বাবা আব্দুস ছামাদকে। প্রতিদিন ছেলের টাকা জোগাড় করতে একসময়ের স্বচ্ছল ছামাদের সংসারে অভাব দেখা দেয়। তাই ছেলেকে মা’দকের টাকা দিতে পারছিলেন না তার বাবা।

প্রতিদিনের ন্যায় রোববার বিকেলে মাদক কেনার জন্য মা-বাবার নিকট পাঁচ হাজার টাকা দাবি করে খোকন। কিন্ত টাকা দিতে ব্যর্থ হলে মাকে ঘরের ভেতর খাটের সাথে হাত-পা বেঁধে নি’র্যাতন করতে থাকে। স্ত্রীর এমন দৃশ্য দেখে আব্দুস ছামাদ ধারকর্জ করে টাকা সংগ্রহের জন্য প্রতিবেশীদের বাড়ি বাড়ি ঘুরতে থাকে।

এ অবস্থায় টাকা পেতে বিলম্ব হওয়ায় ঘরের ভেতর রাখা নিজের ব্যবহৃত মোটরসাইকেল থেকে পে’ট্রল বের করে মায়ের শ’রীরে ঢেলে দিয়ে আ’গুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে মায়ের শ’রীরের ৯০ শতাংশ ঝ’লসে যায়। পরিবারের লোকজন তাকে উ’দ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে খুকি বেগমের মৃ’ত্যু হয়। এদিকে ঘটনার পর বাড়ি থেকে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজন খোকনকে আটক করে গণধো’লাইয়ের পর থানায় সোপর্দ করে। বর্তমানে খোকন পুলিশ পাহারায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

খোকনের স্ত্রী শেফালী খাতুন বলেন, প্রায় তিন বছর ধরে আমার স্বামী মা’দ’কা’সক্ত। প্রতিরাতেই নে’শা করে বাড়ি ফেরে এসে আমাকে নানাভাবে নি’র্যাতন করে। তার নি’র্যাতন সইতে না পেয়ে সন্তানদের নিয়ে সাত মাস ধরে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি। মাকে পু’ড়িয়ে হ’ত্যার ঘটনায় আমার পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক শা’স্তির দাবি করছি।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, নেশার টাকা না পেয়ে মাকে পু’ড়িয়ে হ’ত্যা করেছে সোহানুর রহমান খোকন। ‘নিহত খুকি বেগমের ম’রদে’হ ম’য়নাতদন্তের জন্য সোমবার সকালের দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে’ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।