,

‘নিজের মৃত্যুর’ জন্য আধাবেলা ছুটি চেয়ে স্কুলছাত্রের দরখাস্ত!

news-image

স্কুল থেকে ছুটি নিতে শিশুরা নিত্য-নতুন কতই না বাহানা করে! পেটব্যথা, জ্বর, মাথাব্যথা, ডায়রিয়া থেকে শুরু করে আত্মীয়-স্বজনের মৃত্যুর অজুহাত অহরহ পাওয়া যায় দরখাস্তগুলোতে। তাই বলে, নিজের মৃত্যুর কারণে স্কুল থেকে ছুটি চাওয়াটা ব্যতিক্রমই বটে! সম্প্রতি এ অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে ভারতের অষ্টম শ্রেণির এক ছাত্র।

রোববার (১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গত মাসে কানপুর স্কুলের প্রিন্সিপালের কাছে আধাবেলা ছুটি চেয়ে দরখাস্ত করে এক ছাত্র। ছুটির কারণ হিসেবে সে নিজের মৃত্যুর কথা উল্লেখ করেছিল। কিন্তু, তা খেয়াল করেননি প্রিন্সিপাল। দরখাস্ত না পড়েই ছুটি অনুমোদনে সই করে দেন তিনি।

গত ২০ আগস্ট এ ঘটনা ঘটলেও তা দীর্ঘদিন চাপা ছিল। কিন্তু, কয়েকদিন আগে ওই ছাত্র তার বন্ধুদের এ ঘটনা জানালে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সবখানে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো মন্তব্য না করলেও কয়েকজন শিক্ষক প্রিন্সিপালের পাশে দাঁড়িয়েছেন। তারা জানান, দরখাস্ত না পড়েই সই করে দেয়ার অভ্যাস আছে প্রিন্সিপালের। আর তারই সুযোগ নিয়েছে ওই ছাত্র।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর