,

টিফিনের ফাঁকে ১ম শ্রেণির ছাত্রীকে সহপাঠীর ধ’র্ষণ চেষ্টা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক| | টিফিনের বিরতির সময় প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগে তারই এক সহপাঠী ছাত্রের বি’রুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।ভারতের হরিয়ানা রাজ্যের সিরসায় এই ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির। বর্তমানে ওই শিশুর চিকিৎসা চলছে।

হরিয়ানার পুলিশ জানায়, ওই শিশুকে সিরসা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষই পুলিশকে খবর দেয়। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করেছে পুলিশ। ওই শিশু জানায়, সে ওই সহপাঠীর নাম জানে না। তবে মুখ দেখলে চিনতে পারবে। ফলে অভিযুক্তকে এখনও চিহ্নিত করা যায়নি।

সিরসার এএসপি রাজেশ কুমার জানিয়েছেন, কাছের একটি গ্রামেই প্রথম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি। তার মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, স্কুলে টিফিনের বিরতির সময় তার মেয়েকে এক সহপাঠী ধ’র্ষণের চেষ্টা করেছে।

জানা যায়, ঘটনার দিন স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে প্রথম শ্রেণির ওই ছাত্রীটি। পেটে খুব ব্যথা করছে বলে সে মাকে জানায়। পরে তাকে নিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে যান মা। তখনই বিষয়টি সামনে আসে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর