,

আখাউড়ায় ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে আটক ১৩

news-image

আখাউড়া প্রতিনিধি : দুর্ঘটনা এড়াতে ট্রেনের ছাদে ভ্রমণ রোধে অভিযান শুরু করেছে রেলওয়ে পুলিশ। রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে দুটি ট্রেন থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন সারোয়ার হোসেন (২০), রিয়াজুল ইসলাম (২০), মারুফ (১৮), এমরান (১৮), ফয়সাল (১৮), আশরাফুল ইসলাম (১৮), নাঈম (২০), অসীম উদ্দিন (৪৫), সুমন (১৮), শাকিল (২০), রাসেল (১৮), এমরান উদ্দিন (১৮) এবং সোহাগ (১৫) কে আটক করা হয়।

আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী- ঢাকা রেলপথে চলাচলকারী রোববার দিবাগত রাতের আন্তঃনগর নিশিতা ও সোমবার সকালে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস নামের দুটি ট্রেনের ছাদ থেকে ওই ১৩ জনকে আটক করা হয়। পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে বলে জানান আখাউড়া রেলওয়ে জিআরপি থানার ওসি শ্যামল কান্তি দাস।

তিনি বলেন, রেলওয়ে পুলিশের ঘোষিত কর্মসূচীর আওতায় ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমন এড়াতে এ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর