মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দর্শক নেই নোবেলের কনসার্টে

news-image

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হলো ‘সা রে গা মা পা’র দ্বিতীয় রানারআপ বিজয়ী মাঈনুল আহসান নোবেলের একক সঙ্গীতানুষ্ঠান। বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে শনিবার (৩১ আগস্ট) ম্যানচেস্টারের ইস্ট ক্যাথলিক হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে সঙ্গীতানুষ্ঠানে আশানুরূপ লোক সমাগম না হওয়ায় হতাশ হয়েছেন শিল্পীসহ আয়োজকরা।

নোবেলের ‘একক সঙ্গীত সন্ধ্যা’ হিসেবে প্রচার করা হলেও কর্তৃপক্ষের সিদ্ধান্তে অনুষ্ঠানে আরও দুজন শিল্পী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। যা ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেছেন অনেকেই। নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা বিলম্বে শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। জনপ্রতি ২০ ও ভিআইপি ৫০ ডলার হারে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়।

আয়োজকরা চার শতাধিক দর্শক আশা করেছিলেন কিন্তু মাত্র দুইশোর মতো টিকিট বিক্রি হয়েছে বলে জানান বাংলাদেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অন্যতম কর্মকর্তা সাদ চৌধুরী বাবু।-2ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় গানের রিয়েলিটি শোতে বাবার প্রতি ভালোবাসার জেমসের সেই বিখ্যাত ‘বাবা গান’ দিয়েই শুরু করেন নোবেল।

‘সা রে গা মা পা’র দ্বিতীয় রানারআপ বিজয়ী হবার পর মাঈনুল আহসান নোবেলের দেশের বাইরে এবং যুক্তরাষ্ট্রে এটাই প্রথম সঙ্গীতানুষ্ঠান। দর্শক উপস্থিতি কম দেখে আয়োজকবৃন্দের পাশাপাশি শিল্পী নিজেও হতাশ হয়ে পড়েন। এ প্রসঙ্গে দর্শকদের উদ্দেশে নোবেল বলেন, ‘আগামীতে আবারও কানেকটিকাটে আসব, তখন যেন দর্শক সংখ্যা আরও বৃদ্ধি পায়।’ উপস্থিত অনেক দর্শক নগর বাউল জেমসের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি গাওয়ার অনুরোধ করলে তিনি বলেন, ‘বাংলাদেশে গানটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তাই তিনি এ গানটি আর গাইবেন না।’

জি বাংলার ‘সা রে গা মা পা’ তে অংশ নিয়ে দুই বাংলার মানুষের মন জয় করেছেন বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। দর্শক ভোটে বারবার সেরা হওয়ার পাশাপাশি বিচারকদের কাছ থেকে সবসময় উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন।‘সা রে গা মা পা’র এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অঙ্কিতা। যৌথভাবে প্রথম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল।

গোপালগঞ্জের সন্তান নোবেল ছোটবেলা থেকেই গানের সঙ্গে মিতালি গড়েছেন। কোনো গুরুর কাছে শিক্ষা না নিলেও আগে বাংলালিংক নেক্সট টিউবার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ৬-এ এসেছিলেন তিনি। আয়েশা দেওয়ান লিপির সঞ্চালনায় অনুষ্ঠানে মরিয়ম মারিয়া ও রাশিদা আখন্দ লাকী সঙ্গীত পরিবেশন করেন। এ ছাড়াও নৃত্য পরিবেশন করেন রোকাইয়া রেখা।

শিল্পীদের যন্ত্রে সহযোগিতা করেন গিটারে শুভম মিত্র, ড্রামে সাইদুজ্জামান রিড ও কীবোর্ডে জুয়েল। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন সাদ চৌধুরী বাবু, হারুন আহমেদ, জাহেদ চৌধুরী লিটন, মোহাম্মদ শরীফুল আহসান হেলাল, কবির আখন্দ, মোল্লা বাহাউদ্দিন পিয়াল, নিরা বাহাউদ্দিন, রাশিদা আখন্দ লাকী, মামুন সরকার ও লাইলাক আহমেদ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক