শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে গ’লা কে’টে হ’ত্যা

news-image

যশোরে এলজিইডির গাড়িচালক এটিএম হাসানুজ্জামান জগলু হ’ত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরকীয়ার জের ধরে স্ত্রী তমা ও তার প্রেমিক জগলুকে খু’ন করে ম’রদে’হ যশোর সদরের চুড়ামনকাটি-বারীনগর মহাসড়কের সাঁকোর মাথায় ফেলে দেয়। নি’হতের স্ত্রী তহমিনা পারভীন তমা গ্রেপ্তার হওয়ার পর পিবিআইকে এ তথ্য জানিয়েছেন। পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পিবিআই সূত্রে জানা গেছে, যশোরে খু’ন হওয়া ঝিনাইদহের এলজিইডির গাড়িচালক এটিএম হাসানুজ্জামান ওরফে জগলু ১৯৯৯ সালে তাহমিনা পারভীন তমাকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জগলু ঝিনাইদহের এলজিইডি অফিসে চাকরি করতেন। আর স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে কুষ্টিয়া শহরে থাকতেন।

২০০৮ সালে জগলু চাকরি থেকে সাময়িক বরখাস্ত হন। এতে তাদের সংসারে আর্থিক সংকট দেখা দেয়। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরপর তাহমিনা পারভীন ছেলেকে ঢাকার আমদজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করেন। আর মেয়ে নিয়ে কুষ্টিয়ায় থাকেন।

এরই মধ্যে তাহমিনা পারভীনের সঙ্গে ঢাকার আলামিন ও মুরসালিন নামে দুই যুবকের বন্ধুত্ব হয়। তার স্বামী বিষয়টি জানতে পেরে সন্দেহ বেড়ে যায় এবং নানা ধরনের গালিগালাজ করতে থাকেন। ফলে ছেলেকে নিয়ে ঢাকার মিরপুরে একটি বাসা ভাড়া নেন তহমিনা।

তাহমিনা গত ঈদুল আজহার আগের দিন কুষ্টিয়ার বাসায় আসেন। কিন্তু স্বামীর সঙ্গে তার দেখা হয়নি। এ কারণে তার স্বামী জগলু ফোনে তাকে গালিগালাজ করেন। এর মধ্যে আবার ঢাকার কেরানীগঞ্জে একটি বাসা ভাড়া নেন তাহমিনা। ওই বাসায় মুরসালিনকে স্বামী আর আলামিনকে দেবর পরিচয় দেন। এর আগে জগলু তার স্ত্রীকে অনেক টাকা দিয়েছেন। সেই টাকা বন্ধুদের পেছনে খরচ করেছেন তাহমিনা। সম্প্রতি সেই টাকা ফেরত চান জগলু।

গত ২৬ আগস্ট মিরপুর-১৩ নম্বরে ছেলের বাসায় এসেছিলেন তাহমিনা। ওই সময় মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন জগলু। এরপর আলামিন ও মুরসালিনকে মোবাইলে ডেকে এনে তাহমিনা বলেন- ‘স্বামী জগলু আমার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, আমার জন্য তোমরা কিছু একটা করো।

তারা জগলুকে মেরে ফেলার পরামর্শ দেয়। এরপর তারা পরিকল্পনা করে ২৭ আগস্ট ভোরে রওনা হয়ে যশোরে আসেন। তারা একটি আবাসিক হোটেলে ছিলেন। এরই মধ্যে জগলু স্ত্রীকে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তাহমিনা তাকে ২০ হাজার টাকা দিতে রাজি হন।

মোবাইলে যোগাযোগ করে জগলু ঝিনাইদহের শামীমা ক্লিনিকের সামনে থাকেন। রাত ১০টার দিকে ক্লিনিকের সামনে তাকে গাড়িতে পেছনের ছিটের মাঝখানে বসিয়ে তাহমিনা ও আলামিন দুই পাসে বসেন। মুরসালিন চেতনানাশক ওষুধ নাকে চেপে ধরলে সে অচেতন হয়ে যায়। তখন তিনজনে রশি দিয়ে শ্বাসরোধে হ’ত্যা করে রাস্তার পাশে ফেলে দিয়ে তার মৃত্যু নিশ্চিত হতে গ’লা কে’টে দেয়।

এ ‘হ’ত্যার ঘটনায় নি’হত জগলুর ভাই এটিএম হাকিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। পুলিশ তাহমিনাকে শনিবার গ্রেপ্তারের পর হ’ত্যার রহস্য উদঘাটন হয়। গতকাল রোববার তাহমিনাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা