,

পাঠাও চালককে ‘গ’লা কে’টে’ হ’ত্যা করা সেই ছি’নতাইকারী গ্রেফতার

news-image

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে পাঠাও চালককে ‘গ’লা কে’টে’ হ’ত্যার ঘটনায় নুরুজ্জামান নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গতকাল রোববার রাতে তাকে গ্রেপ্তারের সময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উ’দ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালিবাগ ফ্লাইওভারে পাঠাও চালককে গ’লা কে’টে হ’ত্যা করে মোটরসাইকেল ছি’নতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় মোটরসাইকেলটিও উ’দ্ধার করা হয়েছে।আজ সোমবার দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার।

উল্লেখ্য, নিহত পাঠাও চালকের নাম মিলন মিয়া (৩৫)। দুই সন্তান নিয়ে পরিবারের সঙ্গে মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকতেন তিনি।

গত ২৫ আগস্ট ছিনতাইকারী মিলনের বাইকের পেছন থেকে গ’লায় ছু’রি চালিয়ে দেয়। ছু’রির আ’ঘাতে বড় ক্ষতের সৃষ্টি হয় তার গ’লায়। এমনকি কেটে যায় শ্বাসনালীও। প্রাণ বাঁচাতে নিজের কা’টা গ’লায় হাত দিয়ে চেপে ধরে ফ্লাইওভার থেকে নিচে দৌড়ে নামেন তিনি।

পরে সেখানকার স্থানীয় জনতা এবং পুলিশের সহযোগিতায় মিলনকে দ্রুত নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে। অবস্থার আরও অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। পরে সেখানেই মা’রা যান ওই পাঠাও চালক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর