,

ফেসবুক কি আর ‘ফ্রি’ থাকছে না?

news-image

কোনো ঘোষণা না দিয়ে হঠাৎ করে হোমপেজের স্লোগান বদল করেছে ফেসবুক। আগে সামাজিক যোগাযোগমাধ্যমটির ট্যাগলাইনে ‘ফ্রি’ কথাটি উল্লেখ ছিল। এখন সেটি নেই। এই পরিবর্তন দেখে বিশ্বখ্যাত সাময়িকী বিজনেস ইনসাইডার তাদের প্রতিবেদনে ফেসবুকের ‘উদ্দেশ্য’ খোঁজার চেষ্টা করেছে। কিন্তু কোনো কর্মকর্তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জবাব দেননি।

ফেসবুকের আগের স্লোগান ছিল এমন, ‘It’s free and always will be” এখন সেটি ‘It’s quick and easy’ করা হয়েছে। গত এক দশকের বেশি সময়ের মধ্যে এই প্রথম ট্যাগলাইনে পরিবর্তন আনল প্রতিষ্ঠানটি। ইন্টারনেট আর্কাইভ ওয়েব্যাক মেশিন ব্যবহার করে দেখা গেছে, ৬ এবং ৭ আগস্টের মধ্যবর্তী কোনো সময়ে স্লোগান পাল্টায় ফেসবুক।

প্রযুক্তি জগতে অন্য নামকরা প্রতিষ্ঠানের থেকে ফেসবুকের ব্যবসার ধরন আলাদা। অ্যাপলের মতো প্রতিষ্ঠান নানা ধরনের পণ্য বিক্রি করে। সেখানে ফেসবুকের কিছু নেই। ব্যবহারকারীর ব্যক্তিগত ‘ডেটা’ই তাদের ব্যবসার প্রধান উৎস। একজন ব্যবহারকারীর টাইমলাইনে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন পাঠিয়ে আয় করে ফেসবুক।

বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে ডেটা বিক্রি করারও অভিযোগ উঠেছে। এভাবে ব্যবসা করায় গত কয়েক বছরে ফেসবুক দারুণ বিপাকে পড়ে। বিভিন্ন দেশে তাদের নামে মামলাও হয়। এখন তারা ব্যবসার ধরনে পরিবর্তন আনতে ব্যবহারকারীর থেকে সরাসরি অর্থ নেওয়া শুরু করে কি না, উঠছে সেই প্রশ্ন। কারণ ফেসবুকের নীতিমালার সাত নম্বর সেকশনে বলা আছে, ‘এটি চিরদিন ফ্রি থাকবে এমন নিশ্চয়তা আমরা দিতে পারি না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর