,

আমি খালেদা জিয়াকে স্যালুট করি : রেজা কিবরিয়া

news-image

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, শারীরিক সব কিছুকে অতিক্রম করে উনি (খালেদা জিয়া) মনোবল দিয়ে কিভাবে এখনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। আমি উনাকে স্যালুট করি।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে’ বিএনপির উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, আমি বলতে চাই, সাহসের দিক থেকে উনার (জিয়াউর রহমান) সাথে তুলনা করার লোক কম আছে। কিন্তু আমি বলবো, উনার স্ত্রীর (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) সাহস আমাকে ইমপ্রেস করেছে এবং সারাদেশের মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন। জাস্ট সাহসের। আর শারীরিক সব কিছুকে অতিক্রম করে উনি মনোবল দিয়ে কিভাবে এখনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। আমি উনাকে স্যালুট করি।

বিএনপির নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, উনার নি:শর্ত মুক্তির দাবি আপনাদের-বিএনপির। আর এটা জাতীয় ঐক্যফ্রন্টেরও দাবি। আমরা গণফোরামও বলেছি। কিন্তু আমি দেখেছি, এটা বাংলাদেশের জনগণের দাবি।

রেজা কিবরিয়া বলেন, একজন বীর উত্তমকে (জিয়াউর রহমান) সম্মান না করে এদেশটা কিভাবে চলবে? আমি বুঝতে পারছি না। শহীদ জেনারেল জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। আর আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধা যদি ধরা হয়, উনি তো প্রথম সারিতে থাকবেনই। কিন্তু রাজনৈতিক কারণে উনাকে হেয় করার জন্য কিছু কথা বলা হয়। যারা কথা বলেন, আগে তাদের নিজেদের দিকে তাকিয়ে দেখা উচিত। তারা দেশের জন্য কি করেছেন এবং স্বাধীনতা যুদ্ধে তাদের কি ভূমিকা ছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে কি ভূমিকা ছিল- এটা তাদের চিন্তা করা উচিত।

জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়ে তিনি বলেন, টকশোতে দেখি, ঐক্য নাই- এই ঐক্য দিয়ে কি হবে। কিন্তু আপনারা এগুলো নিয়ে ঘাবড়াবেন না। সময় মতো আপনারা দেখবেন, যারা ঐক্য নিয়ে জল্পনা-কল্পনা করছেন- তারা একটা জবাব পাবে।

সভায় বিএনপির নেতাদের উদ্দেশ্য করে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় বৃহত্তর ঐক্যের মাধ্যমে রাজপথে নামতে হবে এবং বেগম জিয়াকে মুক্ত করতে হবে। কারণ ব্যানার ও পোস্টার লাগিয়ে বেগম জিয়াবে মুক্ত করতে পারবেন না।

তিনি বলেন, বিএনপির শাসন আমলে যদি তারা কোন ভুল করে থাকে, এজন্য তাদেরকে জনগণের কাছে তার দায় স্বীকার করতে হবে। আর আমরা বিরোধী দলগুলো যদি কোন ভুল করে থাকি তাহলে সেজন্য জনগণের কাছে আমার সেই ভুল স্বীকার করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ বক্তব্যে রাখেন।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব, রেজা কিবরিয়া, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতা রেদোয়ান আহমেদ, মাওলানা নূর হোসেন কাসামী, সাইফুদ্দিন মনি, খন্দকারর লুৎফর রহমানন প্রমুখ বক্তব্যে রাখেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা