,

মা’দক সেবনে মগ্ন ছাত্রলীগ নেতা, ছবি-ভিডিও ভাইরাল

news-image

সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক ছাত্রলীগ নেতার মা’দক সেবনের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার নাম খাজে আহমেদ মজুমদার। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। গত শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মা’দক সেবনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। খাজে আহমেদ বর্তমানে নিজেকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য বলে দাবি করেন।

এ ঘটনার পর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির প্রধান সমন্বয়ক মো. শহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, খাজে আহমেদ মজুমদার আওয়ামী লীগের কেউ নন। খোঁজ নিয়ে জানা যায়, ২৯ আগস্ট উপজেলার বালিথুবা ইউনিয়নের চিহ্নিত মা’দক ব্যবসায়ী জাকির হোসেন খান ১০০০ পিস ই’য়াবাসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় মূল মা’দক ডিলারের নাম। ওই ডিলার হলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার। এলাকাবাসী জানান, খাজে আহমেদের পেশিশক্তি ও তার অনুসারী মা’দক সিন্ডিকেটের কারণে মুখ খুলতে পারছেন না কেউ। উপজেলার সর্বত্র মা’দক নিয়ন্ত্রণ করছেন খাজে আহমেদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর