,

রংপুর মহানগর ও জেলা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

news-image

রংপুর ব্যুরো : নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুর মহানগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

রবিবার বিকেলে র‌্যালী শেষে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে রংপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভা মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, রুহুল আমিন বাবলু, মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান রন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাহান, আনিছুর রহমান আনিছ, মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম বুসনিয়া আজাদ, মির্জা বাবর বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম লিটন, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, কৃসকদল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ নেওয়াজ রহমান লাবু, মহানগর মৎস্যজীবি দলের আহবায়ক মাহামুদুর রহমান সুজন প্রমুখ। এর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা