,

সাউন্ডবক্স বাজিয়ে পেট্রোল ঢেলে মাকে পু’ড়িয়ে হ’ত্যা

news-image

বগুড়ার ধুনট উপজেলায় সোহানুর রহমান খোকন মণ্ডল (৩২) নামের এক ব্যক্তির বি’রুদ্ধে নে’শার টাকা না পেয়ে মাকে পু’ড়িয়ে হ’ত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম খুকি বেগম (৬৫)। এ ঘটনার পর প্রতিবেশিরা খোকন মণ্ডলকে আটক করে পুলিশে দেয়।

প্রতিবেশিরা জানান, হ’ত্যার আগে রশি দিয়ে মার হাত-পা বেঁধে ঘরের মেঝেতে ফেলে কম্বল দিয়ে ঢেকে দেন খোকন। মায়ের চিৎকার যাতে কেউ শুনতে না পায় সেজন্য ঘরে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো হয়।

পুলিশ ও প্রতিবেশি ফিরোজ মাহমুদ হিরা জানান, খোকন গজারিয়া গ্রামের আবদুস সামাদ মন্ডলের ছেলে। তিনি কোনো কাজ-কর্ম করেন না। নেশার টাকার না পেলে বাবা-মাকে নির্যাতন করতেন। রবিবার খোকন তার মায়ের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা না দেয়ায় তিনি মায়ের ওপর ক্ষুব্ধ হন। পরে বিকেল ৫টার দিকে মা খুকি বেগমের ঘরে ঢুকে তার হাত-পা বাঁধেন খোকন।

এরপর তাকে মেঝেতে ফেলে কম্বল চাপা দিয়ে মোটরসাইকেলের পেট্রোল নিয়ে মায়ের শ’রীরের আ’গুন ধরিয়ে দেন। এতে খুকির পুরো শ’রীর ঝ’লসে যায়। পরে প্রতিবেশিরা তাকে উ’দ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাবতলী উপজেলার পোড়াদহ গোলাবাড়ি এলাকায় পৌছালে খুকি বেগমের মৃ’ত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বেঙ্গল জানান, খোকন নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর নির্যাতন চালাতেন। কয়েকদিন আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি ক্ষিপ্ত হয়ে মায়ের শ’রীরে পেট্রোল ঢেলে আ’গুন ধরিয়ে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা