,

বাংলাদেশ-শ্রীলংকার চেয়েও বেশি যুদ্ধবিমানের মালিক এই ব্যাক্তি

news-image

বাংলাদেশের রয়েছে ৯০টি এবং শ্রীলংকার রয়েছে ৭৬টি যুদ্ধবিমান। তবে মাইকেল পন্ত নামে ফ্রান্সের অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও ওয়াইন ব্যবসায়ীর সংগ্রহে রয়েছে বিভিন্ন মডেলের ১১০টি যুদ্ধবিমান। ফ্রান্সের বিউনে বার্গান্ডি পাহাড়ে কয়েক হেক্টর জায়গাজুড়ে রয়েছে মাইকেলের একটি বিশাল দুর্গ। সেই দুর্গের বাগানেই সারি সারি করে সাজিয়ে রাখা রয়েছে এই যুদ্ধবিমানগুলো। খবর ডেইলি মেইলের।

মাইকেলের সংগ্রহে যে শুধু যুদ্ধবিমানই রয়েছে তা নয়; তার রয়েছে ২০০টি বহু মূল্যবান পুরনো বাইক ও ৩৬টি রেসিং কার। মাইকেল নিজে একজন পাইলট ছিলেন। সেনায় থাকাকালীন একটি রেস জেতার জন্য সেনার তরফে পুরস্কার হিসেবে তাকে একটি যুদ্ধবিমান দেয়া হয়। এর পরই যুদ্ধবিমান সংগ্রহের নেশা চেপে যায় তার। তার এই নেশা তাকে এনে দিয়ে গিনেজ ওয়ার্ল্ডের রেকর্ড।

মাইকেল বলেন, যুদ্ধবিমান সংগ্রহ করে তিনি আনন্দ পান। নিজে পাইলট হওয়ায় বাতিল হওয়া বিমানগুলো তিনি বাহিনীর কাছ থেকে কম দামে কিনতে শুরু করেন। বাতিল হওয়া বিমান ছাড়াও সম্প্রতি অত্যাধুনিক এফ-১৬ বিমানও রয়েছে তার সংগ্রহের তালিকায় যুক্ত।

এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান, মিগ-২১, ব্রিটিশ আমলের সিঙ্গেল ইঞ্জিনের ডিএইচ ১১২ ভেনম দাসোর সিঙ্গল ইঞ্জিনের মিরাজ থ্রি যুদ্ধবিমান, বেলজিয়াম বিমানবাহিনীর ব্যবহৃত মিরাজ ৫ বিএ, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ব্যবহৃত ভটএফ-৮ ক্রুসেডারের মতো বিমানও রয়েছে তার সংগ্রহে ।

মাইকেলের এই সংগ্রহশালা দেখার জন্য প্রতি বছর প্রায় ৩০ হাজার পর্যটক আসেন এখানে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর