,

তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের এক উৎসব। প্রতি বছর এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দু’পাড়ে ভিড় জমান কয়েক লাখ মানুষ।

তিতাসের বুকভরা ঢেউ আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রোববার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঐত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা। বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে শুরু হয়ে মেড্ডা এলাকার কালাগাজীর মাজার ঘাট পর্যন্ত অংশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রুপালি ঢেউয়ের উচ্ছল তিতাসের বুকে বাহারি নৌকার এ বাইচ বিনোদনপ্রেমীদের নিয়ে যায় এক অপার্থিব আনন্দলোকে। ছলাৎ ছলাৎ শব্দে সুন্দইরা মাঝির বৈঠা গর্জে ওঠার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েন তিতাস পাড়ের মানুষ। এবারের প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে আসা ১২টি নৌকা অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন মো. শাহআলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে জেলার সরাইল উপজেলার তাজু মিয়ার নৌকা। আর দ্বিতীয় হয়েছে বিজয়নগর উপজেলার উপজেলার হাফিজুল ইসলামের নৌকা এবং তৃতীয় হয়েছে নবীনগর উপজেলার মোর্শেদুল ইসলামের নৌকা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর