,

স্ত্রীর ইচ্ছাপূরণে ১৮ মিনিটের জন্য হেলিকপ্টার ভাড়া করলেন তিনি

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ স্ত্রী জানতে চেয়েছিলেন হেলিকপ্টারের ভাড়া কত? আসলে স্ত্রীর ইচ্ছে হয়েছিল হেলিকপ্টারে চড়ার। আর সেই ইচ্ছে পূরণ করতে, আস্ত একটা হেলিকপ্টারই ভাড়া করে ফেললেন ভারতের রাজস্থানের এক স্কুল শিক্ষক। সস্ত্রীক স্কুল শিক্ষককে হেলিকপ্টারে চড়তে দেখার জন্য দল বেঁধে ভিড় জমালেন এলাকার মানুষ।

জয়পুর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে রাজস্থানের মালাওয়ালি গ্রাম। একদিন সেই গ্রামের বাড়ির ছাদে বসে ছিলেন রমেশচন্দ মীন ও তার স্ত্রী সোমোতি। সেই সময় মাথার ওপর দিয়ে উড়ে যায় একটি হেলিকপ্টার। কৌতূহলের ছলেই রমেশের স্ত্রী সোমোতি জিজ্ঞাসা করেন, হেলিকপ্টারে চড়তে কত টাকা নেয়?

প্রশ্নের সঠিক উত্তর ছিল না রমেশের কাছে। কিন্তু তার মনে কথাটা গেঁথে যায়। তিনি তখনই ঠিক করে নেন স্ত্রীর হেলিকপ্টারে চড়ার ইচ্ছা পূরণ করবেন। যেমন ভাবা তেমন কাজ। স্কুলের শিক্ষকতা থেকে অবসর নিলেন শনিবার(৩১ আগস্ট, ২০১৯)। সেই দিনই স্কুল থেকে বাড়ি ফেরার জন্য হেলিকপ্টার ভাড়া করেন। হেলিকপ্টারে চড়ে স্ত্রী ও নাতিকে নিয়ে বাড়ি ফেরেন রমেশ। আর তাদের দেখতে বাড়ির সামনে প্রচুর মানুষ ভিড় করেন।

স্ত্রীর ইচ্ছা পূরণ করতে নয়াদিল্লির একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন রমেশ। সেখান থেকে জানানো হয় হেলিকপ্টারের ভাড়া পড়বে ৩ লাখ ৭০ হাজার টাকা। রাজি হয়ে যান স্কুল শিক্ষক রমেশচন্দ মীন। মাত্র ১৮ মিনিটে পৌঁছে যান বাড়িতে। হেলিকপ্টার থেকে নেমে রমেশ বলেন, অল্প সময় হলেও এটা তার জীবনের অন্যতম সেরা দিন। এটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর