,

ফের হামলা পাকিস্তানের, ভারি গুলিবর্ষণ কাশ্মীর সীমান্তে !!

news-image

ফের উত্তপ্ত কাশ্মীর৷ রবিবার বিকেলে পাক রেঞ্জার্সের হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তান৷ যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও৷

রবিবার বেলা একটা নাগাদ ছোট অস্ত্র ও মর্টার দিয়ে হামলা চালায় পাকিস্তান৷ সঙ্গে সঙ্গে প্রত্যাগাত করে ভারত৷ শুরু হয় গুলির লড়াই৷ বিনা প্ররোচণাতেই এদিন গুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তান, বলে খবর ভারতীয় সেনা সূত্রে৷ তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷

এদিকে, ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত শুক্র ও শনিবার জম্মু কাশ্মীর সফরে যান৷ সেখানে সীমান্তে প্রহরারত সেনা জওয়ানদের যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেন তিনি৷ পাকিস্তানের তরফ থেকে বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন সেনাপ্রধান৷ তবে ভারতীয় সেনাও তৈরি রয়েছে বলে জানান তিনি৷

সরকারী তথ্য বলছে, এই বছরে এখনও পর্যন্ত প্রায় ১৯০০ বার যুদ্ধবিরতি সংঘর্ষ ঘটানোর চেষ্টা করেছে পাকিস্তান। শুধু তাই নয় মাত্র পঁচিশ দিনের মধ্যে ২২২ টি যুদ্ধবিরতি সংঘর্ষ ঘটিয়েছে কাশ্মীর থেকে ৩৭০ ধারা মুছে ফেলার পর থেকে।

গড়পড়তা হিসেব অনুযায়ী, ৫ অগস্টের পর থেকে প্রায় প্রতিদিন ১০ টা করে ঘটনা ঘটাচ্ছে পাকিস্তান৷ যদিও ভারতীয় বাহিনী তার যোগ্য জবাবও দিচ্ছে বলেও জানানো হয়েছে। অর্থাৎ যুদ্ধ না হলেও দুই তরফ থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি রয়েছে বলে জানান হয়েছে। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।

শুধুমাত্র জুলাইয়ের শেষেই পাক সেনার তরফে ২৯৬বার সংঘর্ষের কথা জানানো হয়েছে৷ তাছাড়াও, পাক অধ্যুষিত কাশ্মীরকে নিজেদের দখলে রাখতে মরিয়া পাকিস্তান সন্ত্রাসবাদের সাহায্য নিচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর৷

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা