,

মসজিদের বাথরুমের ছাদ থেকে ১৩ টি ক’কটেল উদ্ধার!

news-image

ভোলায় মসজিদের বাথরুমের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ক’কটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কদম আলী সড়ক (প্রেম রোড) এলাকার বাইতুন নাজাত জামে মসজিদের বাথরুমের ছাদ থেকে এ ক’কটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালের দিকে মসজিদের পরিচ্ছন্ন কর্মী মো. শরীফুল ইসলাম মসজিদের বাথরুদের ছাদ পরিষ্কার করার সময় একটি রংয়ের বালতিতে বালুসহ ক’কটেল দেখতে পায়। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। তারা এসে থানায় খবর দিলে পুলিশ এসে ওই স্থান থেকে বালুভর্তি বালতিসহ কালো ও লাল টেপ মোড়ানো ১৩ টি ক’কটেল উদ্ধার করে। ক’কটেলগুলো ছোট কৌটায় লাল ও কালো টেপ মোড়ানো ছিল।

ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মনির হোসেন মিয়া ক’কটেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ক’কটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। এছাড়া ক’কটেলগুলো কোথায় থেকে এখানে আসল তা তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর