মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কগুলো নিরাপদ করতে চালকদের উন্নয়নে কাজ করছে সরকার : শাহজাহান খান এমপি

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, মহাসড়কগুলো নিরাপদ করতে সড়কসহ চালকদের উন্নয়নে কাজ করছে সরকার। ইতিমধ্যে সড়ক উন্নয়নে সুপারিশ সরকারকে দেয়া হয়েছে। চালকদের উন্নত প্রশিক্ষণ, ড্রাইভিং লাইসেন্স পেতে হয়রাণি না হওয়া, গাড়ির মালিকদের নিকট থেকে চালকদের নিয়োগ পত্র প্রদান, দুরপাল্লার চলাচলে সড়কে বিশ্রামের ব্যবস্থাসহ বিভিন্ন কাজ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে ।

সড়কে মৃত্যুর মিছিল কমাতে হবে। মালিক ও শ্রমিক সড়কে বে আইনি ভাবে চাঁদা না তোলাসহ পুলিশের হয়রানি বন্ধে সরকার কাজ করে যাচ্ছে। ভাঙ্গা সড়ককে চাঙ্গা করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে সরকার। চালকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও হাতে নেয়া হয়েছে। যাত্রীদের জিম্মি করে কোন ধর্মঘট করা যাবে না। সরকার পরিবহন সেক্টরকে অধিকতর গুরুত্ব দিয়ে সকল বিষয় মনিটরিং করছে। এক রেজিষ্ট্রেশন নিয়ে অনেক গাড়ির মালিকদের ৩/৪টি গাড়ি চলছে। এসব অনিয়ম বন্ধ করতে হবে। নিরাপদ সড়ক করতে সরকার এখন হার্ড লাইনে রয়েছে। গতকাল রোববার সকালে রংপুর মটর মালিক সমিতি কার্যালয়ে জেলা মটর মালিক ও শ্রমিক ইউনিয়ন আয়োজিত মালিক শ্রমিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রংপুর জেলা মটর মালিক সমিতির সহ সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ( অবঃ) মেজর জেনারেল হেলাল মোরশেদ বীর বিক্রম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান আলী, রংপুর মটর মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজু, রংপুর মটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক এমএ মজিদ, রংপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল, সহঃ সম্পাদক রোনাছুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ শাহরিয়ার বিটুল, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজার রহমান হাফিজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক। এছাড়াও ঢাকা, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম রুটের গাড়ির চালক ও কাউন্টার ম্যানেজারগণ তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সভায় কেন্দ্রীয় নেতাদের নিকট চালকরা নিয়োগ পত্র প্রদান, সড়কে পুলিশী হয়রানি, ড্রাইভিং লাইসেন্স পেতে সহজীকরণ ও সড়কে যানজট কমানোর উপর গুরুত্বারোপ করেন। পরে শাহজাহান খান এমপি রংপুর মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা