,

এবার চিকিৎসকের শাওমি মোবাইল বিস্ফোরণ, ব্যবহারকারীদের মাঝে আতঙ্ক

news-image

ফের শাওমির মোবাইল ফোনে বিস্ফোরণ হয়েছে। এবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের বাসায় শাওমির ‘Xiaomi mi a1’ মডেলের একটি মোবাইল হ্যান্ডসেট বিস্ফোরিত হয়েছে। শুক্রবার ভোরে চার্জ দেয়া অবস্থায় মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও শাওমি স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

বিস্ফোরণের পর ডা. বাকির হোসেন নিজের ফেসবুক আইডিতে স্মার্টফোনের ছবি দিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘নামাজ পড়ে ঘুম ঘুম চোখে বিছানায়, হঠাৎ কোন কিছু বিস্ফোরণ হওয়ার শব্দে লাফ দিয়ে পাশের রুমে যেয়ে যা দেখলাম! আরও বড় দুর্ঘটনার থেকে আল্লাহ বাঁচিয়েছেন। সুতরাং মোবাইল মনে হয় ছোটখাটো বিস্ফোরক!’

ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে স্মার্টফোনটি কয়েক ভাগে ভাগ হয়ে পড়েছে। কেসিংটিও বিস্ফোরণের চাপে খুলে পড়ে গেছে। এছাড়া বিস্ফোরণে ফোনের বেশিরভাগ যন্ত্রাংশ পুড়ে গেছে। ব্যাটারি পুড়ে কালো হয়ে গেছে। এই স্ট্যাটাসে তার শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন ধরনের কমেন্টস লিখেছেন। এ ঘটনায় শাওমির মোবাইল কোম্পনির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

ডা. বাকির ফেসবুক স্ট্যাটাসে নাজমুন সেতু নামে একজন জানতে চেয়েছিলেন কীভাবে ফোনটি বিস্ফোরিত হয়েছে। এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, মোবাইলটি ঘটনার সময় চার্জে দেয়া ছিল। একই সঙ্গে ওই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে অনেকেই মোবাইল ফোনটি কোন্ কোম্পানির তা জানতে চান। যার উত্তরে ডা. বাকির হোসেন লিখেছেন মোবাইল ফোনটি ‘Xiaomi mi a1’ মডেলের। যা তার ছেলের এবং চার্জে ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর