,

গণভোটের মাধ্যমের কাশ্মীর সমস্যা সমাধানের আহ্বান ওআইসির

news-image

র্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েট জাতিসংঘের তত্ত্বাবধানে একটি গণভোটের মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। শনিবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওআইসি এই আহ্বান জানায় বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। কাশ্মীরকে আন্তর্জাতিকভাবে দেয়া মর্যাদার কথাও উল্লেখ করে সংস্থাটি।

সাম্প্রতিক সময়ে কাশ্মির উত্তেজনা ও সেখানকার মানুষের মৌলিক অধিকারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় হওয়ার প্রেক্ষিতে ওআইসি সচিবালয় থেকে এই বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত জম্মু ও কাশ্মিরকে দেয়া বিশেষ মর্যাদার কথা জোর দিয়ে উল্লেখ করা হয়।

মুসলিম দেশগুলোর শীর্ষ এই সংস্থা কাশ্মিরের জনগণের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি ওআইসি সম্মেলনের সিদ্ধান্ত এবং পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নেয়া প্রস্তাবগুলোর কথাও মনে করিয়ে দিয়েছে। পাশাপাশি ওআইসি অবিলম্বে ভারত শাসিত কাশ্মির থেকে কারফিউ তুলে নেয়ার, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবস্থাসহ যোগাযোগ ব্যবস্থা পুনর্বহালের এবং কাশ্মিরের জনগণের মৌলিক অধিকারগুলোর প্রতি সম্মান দেখাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে অঞ্চলটিতে বিরাজমান পরিস্থিতি নিয়ে আর্ন্জাতিক সম্প্রদায়ের মতো ওআইসি’ও উদ্বিগ্ন বলেও উল্লেখ করে সংস্থাটি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করে কাশ্মিরকে দেয়া বিশেষ মর্যাদা বাতিল করে নয়াদিল্লী। পাশাপাশি কাশ্মির রাজ্য ভেঙে জম্মু ও কাশ্মির এবং লাদাখ নামের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারত সরকার। এরপর থেকেই ভারত শাসিত কাশ্মিরে টানা কারফিউ চলছে।

পাশাপাশি বন্ধ করে রাখা হয়েছে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগসহ সকল যোগাযোগ ব্যবস্থা। কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রায় এক মাস পর হতে চললেও উপত্যকাটি কার্যতঃ অচল হয়ে আছে। সেখানকার মানুষের দৈনন্দিন জীবনও হয়ে আছে স্থবির।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর