,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক উদ্ধারে গিয়ে ২ পুলিশ আহত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে মাদক ব্যবসায়ীদের গুলিতে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) মধ্যরাতে জেলা সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় এই ঘটনা ঘটে। রোববার সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে পুলিশ। আহতরা হলেন, সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুত্তালেব ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিমুল পারভেজ।

ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার পাওয়ার হাউজ রোডে মাদক উদ্ধারে অভিযানে যায় সদর মডেল থানার একদল পুলিশ। এসময় একটি মোটরসাইকেল আসতে দেখে পুলিশ থামার সংকেত দিলে মোটরসাইকেলটি উল্টো দিকে ঘুরিয়ে চলে যায়।

পরে পুলিশ মোটরসাইকেল দিয়ে পিছু নিয়ে ধাওয়া করলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহরে এলাকায় গিয়ে মাদক ব্যবসায়ীরা চলন্ত মোটরসাইকেল থেকে গুলি চালায়। এতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুত্তালেব ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিমুল পারভেজ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে মাদক কারবারিরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ীদের আটক করতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান