,

ডেঙ্গুর শঙ্কায় বিদ্যালয়ের জানালায় মশারি!

news-image

সারা দেশে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে নানা পদক্ষেপ নিচ্ছে অনেকেই। এবার ডেঙ্গু থেকে বাঁচতে মাদারীপুরের শিবচর উপজেলার একটি স্কুলের জানালায় মশারি টানিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে কর্তৃপক্ষ। প্রভাতি কিন্ডার গার্টেন নামের ওই স্কুলটি শিবচর উপজেলা চত্বরে অবস্থিত। স্কুল কর্তৃপক্ষের এ উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এদিকে জানা গেছে, ওই স্কুলের শিক্ষার্থী সংখ্যা ৪৫৪ জন। কিন্তু সম্প্রতি ডেঙ্গু আতঙ্কে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কমতে শুরু করে। পরে ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থী উপস্থিতি বাড়াতে এ অভিনব পন্থা বেছে নেয় কর্তৃপক্ষ। প্রায় এক সপ্তাহ আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুলের চারপাশের জানালাগুলোতে মশারি টানানো হয়। এ ছাড়া নিয়মিত পরিষ্কার করা হচ্ছে স্কুলের চারপাশ।

এ ব্যাপারে বিদ্যালয়টির অধ্যক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান বলেন, ‘ডেঙ্গু আতঙ্ক বিরাজ করায় বিদ্যালয়টিতে শিক্ষার্থী উপস্থিতি কমতে শুরু করেছিল। গত সপ্তাহে জানালাগুলোতে মশারি টানানোর পর থেকে শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে।’

এ সময় আল নোমান আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে প্রভাতি কিন্ডার গার্টেনসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক লিফলেট বিতরণ, সভা ও সেমিনার করা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর